Modi On Chandrayaan: পৃথিবীর সংকল্প পূরণ চাঁদে, চন্দ্রাভিযানের সাফল্যে উচ্ছ্বসিত মোদী, এবার মিশন সূর্য ও শুক্র

Modi On Chandrayaan 3: চন্দ্রযানের সফল অবতরণ চাঁদে। দক্ষিণ মেরুতে পৌঁছে গেল ভারত। ইসরোর বিজ্ঞানীদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সামিটের ফাঁকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন তিনি।

মোদীর কথায়, পৃথিবীর বুকে আমাদের সঙ্কল্প পূরণ হলো চাঁদের মাটিতে। ইসরোকে আগামী দিনে সূর্য ও শুক্র অভিযানের জন্য শুভেচ্ছাবার্তাও দেন প্রধানমন্ত্রী।

Modi On Chandrayaan: পৃথিবীর সংকল্প পূরণ চাঁদে

ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয়ের পর প্রধানমন্ত্রী কথা বলেন ইসরোর প্রধান এস সোমনাথের সঙ্গে। তিনি বলেন, সোমনাথ নামের সঙ্গেও চাঁদের যোগ রয়েছে। আপনার মতো আপনার পরিবারও আজ গর্বিত। আপনার টিমের সকলকে আমার অভিনন্দন-বার্তা জানাবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি এখন দক্ষিণ আফ্রিকায় থাকলেও আমার হৃদয় চন্দ্রযান মিশনের সঙ্গেই রয়েছে।

মোদীর কথায়, আমরা সকলেই চাঁদমামা বলে থাকি। সেই চাঁদের এই অংশে এর আগে বিশ্বের কোনও দেশ পৌঁছতে পারেনি। এই সফল অভিযান চাঁদ সংক্রান্ত নানা ব্যাখ্যা, নানা কথাকে এক নয়া দিশা দেখাবে। যা এক বড় পরিবর্তন সূচিত করবে। ইসরো, ইসরোর সমস্ত বিজ্ঞানীকে এই অভূতপূর্ব কীর্তির জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভারত এখন চাঁদে, এই মুহূর্ত আজীবনের সুখস্মৃতি হয়েই থাকবে।

প্রধানমন্ত্রী তাঁর ভার্চুয়াল বক্তৃতায় আরও বলেন, ভারতের এই সফল চন্দ্রাভিযান শুধু একা ভারতের নয়। জি ২০-তে ভারতের অগ্রণী ভূমিকার সাক্ষী থাকছে গোটা বিশ্ব। এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ নিয়ে আমাদের অ্যাপ্রোচ গোটা বিশ্বে অনুরণিত হচ্ছে। সূর্য এবং শুক্র-সহ বিভিন্ন গ্রহ অভিযানে ইসরোকে উৎসাহিত করে মোদী বলেন, ভারত ইতিমধ্যেই নতুন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থির করে ফেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+