ভারতের সোনার অ্যাথলিটদের প্রশংসায় মন কি বাতের আসর জমালেন মোদী
সোনাজয়ী অ্যাথলিট হিমা দাস ও একতা ভ্যানের প্রসঙ্গ টেনে এনে উচ্চ প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন কি বাত রেডিও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার সমাজের নানা ক্ষেত্রের উদাহরণ টেনে এনে যুব সমাজকে উদ্বুব্ধ করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ৪৬তম সংষ্করণ ছিল মন কি বাত অনুষ্ঠানের। সেখানেই সোনাজয়ী অ্যাথলিট হিমা দাস ও একতা ভ্যানের প্রসঙ্গ টেনে এনে উচ্চ প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অ্যাথলেটিক্সে ট্র্যাক ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছেন অসমের হিমা দাস। বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর থেকে মহিলাদের ৪০০ মিটারে দৌড়ে সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করেছেন তিনি। ফিনল্যান্ডের তাম্পেরেয় অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ ইভেন্টে মাত্র ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে তিনি প্রথম হয়েছেন। যে কৃতিত্বের খবর ছড়িয়ে পড়েছিল দিন পনেরো আগেই।
তারপরই প্রধানমন্ত্রী নিজে টুইট করে হিমাকে কুর্ণিশ জানান। এদিন ফের সুযোগ পেয়েই মোদী হিমার পাশাপাশি একতাকেও বাহবা জানিয়েছেন। একতা প্যারা অ্যাথলেটিক্সের গ্রাঁ পিঁতে সোনা ও ব্রোঞ্জ জিতেছেন।
এদিন এর পাশাপাশি মোদী লোকমান্য তিলকের প্রসঙ্গ টেনে নানা অনুপ্রেরণা মূলক গল্প শুনিয়েছেন। এছাড়া জ্ঞানেশ্বর, নামদেব, একনাথ, রাম দাস, তুকারামের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications