প্রধানমন্ত্রীর জন্মদিনের সকাল শুরু হল মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েই

আহমেদাবাদ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৬ তম জন্মদিনটাও শুরু করলেন তাঁর মা হীরাবেন এর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে সব দায়িত্ব পালনের পাশাপাশি জন্মদিনে তিনি মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য গুজরাতে গিয়েছিলেন গত বছরও। এবছরেও তার ব্যতিক্রম ঘটেনি।

৬৬ তম জন্মদিন পালনের জন্য প্রধানমন্ত্রী শুক্রবার রাতেই বিশেষ বিমানে করে গুজরাত পৌঁছে যান। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, এবং গভর্নর ওপি কোহলি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

প্রধানমন্ত্রীর জন্মদিনের সকাল শুরু হল মায়ের আশীর্বাদ নিয়েই

বিমান বন্দরে স্বাগত জানানোর পরে প্রধানমন্ত্রী গান্ধীনগরের রাজভবনে নিয়ে য়াওয়া হয়। সেখানেই রাত কাটিয়ে সকালে নিজের বাসভবন যান মায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিতে। মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার সেই ছবি তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টেও পোষ্ট করেন।

আগামী বছর গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে তাই প্রধানমন্ত্রী যেহেতু গুজরাত সফরে রয়েছেন সেখানকার বিজেপি নেতৃত্বদের সঙ্গে বিশেষ বৈঠক করার কথা রয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+