৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাককালে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন একটি গৌরবময় এবং ঐতিহাসিক মাইলফলক, যা দেশের সংবিধানের ৭৫ বছরের দীর্ঘ যাত্রার ইতিহাসকে বর্ণনা করে। এই উল্লেখযোগ্য সময়ে গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির নেতৃত্বে আয়োজিত এই উদযাপন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নয়নের অঙ্গীকারের একটি অনন্য সংমিশ্রণ বলে এদিন ব্যক্ত করেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "শুভ প্রজাতন্ত্র দিবস। আজ, আমরা প্রজাতন্ত্র হওয়ার ৭৫টি গৌরবময় বছর উদযাপন করি। আমরা সেই সমস্ত মহান নারী ও পুরুষদের প্রতি প্রণাম করি যারা আমাদের সংবিধান তৈরি করেছেন এবং নিশ্চিত করেছেন যে আমাদের যাত্রা গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যে সংবিধান সর্বদায় যুক্ত থাকবে। এই উপলক্ষ আমাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করুক। আমাদের সংবিধানের আদর্শ একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের জন্যে কাজ করা"।

এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে দিয়ে প্রতিবছরের ন্যায় এবছরও জাতির উদ্দেশ্যে বার্তা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৫ জানুয়ারি সন্ধ্যে বেলায় সেই বার্তা দেন রাষ্ট্রপতি। আজ অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যা "জন ভাগিদারি" বা নাগরিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করবে বলেই জানা যাচ্ছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো প্রধান অতিথি হিসেবে আজ দিল্লির কর্তব্যপথে উপস্থিত থাকছেন, যা ভারতের সাথে ইন্দোনেশিয়ার সম্পর্ক আরও দৃঢ় করবে। যা জানা যাচ্ছে, আজ বর্ণাঢ্য কুচকাওয়াজে ১০,০০০ বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। যারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন, তাদের কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে আজ।
অন্যদিকে, এদিন ভারতীয় বিমানবাহিনীর ৪০টি বিমান এবং হেলিকপ্টারের একটি অসাধারণ এয়ার শো দেখা যাবে বলে জানা যাচ্ছে। যেখানে রাফালে, সুখোই-৩০, জাগুয়ার, এবং অ্যাপাচি হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান অংশ নেবে বলেই জানা যাচ্ছে। ইন্দোনেশিয়ার ৩৫২ সদস্যের মার্চিং এবং ব্যান্ড স্কোয়াডও কুচকাওয়াজে অংশ নেবে। একই সাথে থাকবে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন।












Click it and Unblock the Notifications