শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে 'যানজট' পেরিয়ে বিমানবন্দরে নরেন্দ্র মোদী

প্রোটোকল ভেঙে দুপুরের ব্যস্ত রাস্তার যানজট পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ছুটে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি, ৭ এপ্রিল : প্রোটোকল ভেঙে দুপুরের ব্যস্ত রাস্তার যানজট পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ছুটে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, যেই রাস্তা ধরে প্রধানমন্ত্রীর গাড়ি বিমানবন্দরে যায় সেই রাস্তায় কোনও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়নি। লোক কল্যাণ মার্গ থেকে দিল্লি বিমানবন্দর পর্যন্ত সাধারণ যানজটের মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি গিয়েছে।

শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে 'যানজট' ঠেলে বিমানবন্দরে মোদী

উল্লেখ্য গত সপ্তাহেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ভিআইপি গাড়িকে জায়গা দিতে থামিয়ে দেওয়া হয়েছিল রক্তাক্ত অবস্থায় এক রোগী নিয়ে যাওয়া অ্য়াম্বুল্যান্সকে।

সেই কারণেই সম্ভবত ব্যস্ত রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে চাননি প্রধানমন্ত্রী। আর তাই নিয়মিত যানজট পেরিয়েই তিনি বিমানবন্দর গিয়েছেন।

প্রায় সাত বছর বাদে ৪ দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+