Chandrayaan 3: বিদেশে থেকেও মন পড়ে ইসরোতেই! উৎক্ষেপণের আগে মোদীর বিশেষ বার্তা
Chandrayaan 3: ইতিহাসের মুখোমুখি ভারত! আর কিছুক্ষণের মধ্যেই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে মহাকাশ সংস্থাতে। আর তার আগে ইসরোকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী ( Pm Modi) লিখছেন, ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ১৪ জুলাইয়ের কথা। লক্ষ্যের দিকে এগোবে ভারতের চন্দ্রযান-৩। এই অভিযান বহন করবে দেশের স্বপ্ন আর আশা।

উল্লেখ্য, চন্দ্রযান ২ ( Chandrayaan 2) এর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পৌঁছে গেছিলেন ইসরোতে। একেবারে বিজ্ঞানীদের মাঝে বসে পরিস্থিতি চাক্ষুষ করেছিলেন। এমনকি মিশন ফেল করার পর তৎকালীন ইসরো প্রধান কেঁদে ফেললে তাঁকে জড়িয়ে ধরে পাশে থাকার বার্তা দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।
কিন্তু এই মুহূর্তে ফ্রান্স সফরে রয়েছেন তিনি। বিদেশ সফরে থেকেও ভারতে মন পড়ে রয়েছে তাঁর। জানা গিয়েছে, ফ্রান্স থেকেই ইতিহাসের সাক্ষী থাকছেন প্রধানমন্ত্রী। খোঁজ নিচ্ছেন আধিকারিকদের কাছেও।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার ফ্রান্সে বক্তব্য রাখার সময়ও চন্দ্রায়ন তিন নিয়ে কথা বলেছেন মোদী। বিদেশ সফরের মধ্যেও প্রধানমন্ত্রীর এহেন বার্তা গবেষকদের আরও উৎসাহ করবে বলেই মনে করা হচ্ছে। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নয়, ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে ইতিমধ্যে টুইট করেছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।
শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি লিখছেন, পূরণ হবে স্বপ্ন! ৩ বছরের তপস্যা, সাধনা এবং পরিশ্রমের পর স্পেশসিপ #Chandrayaan3 চাঁদ জিততে চলেছে। সমগ্র দেশ এই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক উৎক্ষেপণের সাফল্য কামনা করে। ISRO-এর বিজ্ঞানী এবং মিশনের পুরো দলকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন অশোক গেহলট।
14th July 2023 will always be etched in golden letters as far as India’s space sector is concerned. Chandrayaan-3, our third lunar mission, will embark on its journey. This remarkable mission will carry the hopes and dreams of our nation. pic.twitter.com/EYTcDphaES
— Narendra Modi (@narendramodi) July 14, 2023
টুইট করে বার্তা দিলেন অক্ষয় কুমারও। হাতে আর মাত্র কিছু সময়। শেষ মুহূর্তের প্রস্তুতি ভারতের মহাকাশ সংস্থা। ঠিক দুটো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের মহাকাশ যান চন্দ্রায়ন তিন। আর সেদিকেই এখন নজর গোটা দেশের।
ইতিমধ্যে একাধিক দেশ একাধিকবারের চেষ্টায় চাঁদে পাড়ি দিয়েছে। কিন্তু সবথেকে কম খরচে চাঁদের উদ্দেশ্যে ইসরোর যাত্রা একেবারেই ঐতিহাসিক বলেই মনে করেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications