মমতাও ভয় পেয়ে গিয়েছেন, ফেসবুক-বার্তা মোদীর! দিল্লিতে ধরনার আগে জমজমাট যুদ্ধ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে যেদিন ২৩ দল একযোগে দিল্লির কুর্সি থেকে মোদীকে হটানোর আওয়াজ তুলেছিলেন, সেদিনই মোদীর কাউন্টার করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে যেদিন ২৩ দল একযোগে দিল্লির কুর্সি থেকে মোদীকে হটানোর আওয়াজ তুলেছিলেন, সেদিনই মোদীর কাউন্টার করেছিলেন। জানিয়েছিলেন, সমস্ত দুর্নীতিবাজরা একসঙ্গে মিলিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই, তাই ভয় পেয়েছে সবাই। এদিন ফের সেই বার্তা ফেসবুকে পোস্ট করে তৃণমূলকেও বার্তা দিলেন মোদী।

মমতাও ভয় পেয়েছেন, খোদ মোদীর ফেসবুক-বার্তা! দিল্লিতে ধরনার আগে জমজমাট যুদ্ধ

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেডের পর কলকাতার ধরনা মঞ্চকে ঘিরে ফের জোটবদ্ধ হয়েছিল বিরোধীরা। বিজেপি বিরোধী রাজ্যগুলিতে সিবিআই-অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের গর্জে উঠেছিলেন সবাই। কলকাতায় ধরনা উঠলেও ফের দিল্লিতে দুদিনের ধরনায় বসতে চলেছেন বিরোধীরা।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক বার্তা দিলেন- আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। আমার সেই যুদ্ধ অনেকে ভয় পেয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। কিছউদিন আগে তারা সবাই কলকাতায় জড়ো হয়েছিল। আবার একত্রিত হয়েছে নিজেদের বাঁচানোর লক্ষ্যে।

মোদী হুঁশিয়ারি দেন, তারা নিজেদের বাঁচাতে পারবে না বুঝেই দুর্নীতি লুকিয়ে রাখার জন্য একসঙ্গে হচ্ছে। কিন্তু যতই আপনারা একসঙ্গে হন, কেউ বাঁচতে পারবেন না। দুর্নীতিবাজদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না। আমার লড়াই চলতেই থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+