Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজমেঢ়-দিল্লি রুটেও বন্দেভারত! সূচনা করে মোদী বললেন, জোয়ার আসবে পর্যটনে

Jaipur-Delhi Vande Bharat: প্রথম বন্দেভারত এক্সপ্রেস পেল রাজস্থান। ভার্চুয়ালের মাধ্যমে আজ বুধবার এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজমেঢ়-দিল্লি ক্যান্টমেন্ট রুটে ছুটবে ভারতের প্রথমে সেমি বুলেট ট্রেন। ভারতীয় রেলের এই সিদ্ধান্তে রাজস্থান পর্যটনে জোয়ার আসবে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যে কলকাতা সহ দেশের একাধিক রুটে কার্যত প্রত্যেকদিনই ছুটছে বন্দেভারত। যদিও রাজস্থানে রুটে কবে বন্দেভারত ছুটবে তা নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন পেল সে রাজ্য। জানা গিয়েছে, আজ বুধবার বন্দেভারত জয়পুর থেকে সকাল ১১ টার সময়ে রওনা হয়।

মোদী বললেন, জোয়ার আসবে রাজস্থান পর্যটনে

এবং চারটের সময় সেটি দিল্লি পৌঁছানোর কথা রয়েছে। তবে আজ উদ্বোধন হওয়ার পর ট্রেনটি আগামীকাল বৃহস্পতিবার থেকে সপ্তাহে ছয়দিনই চলবে। তবে বুধবার ওই রুটে বন্দেভারতের পরিষেবা বন্ধ থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। সময়ের কিছু পরিবর্তন থাকছে। রেল সূত্রে খবর, ৬ টা ২০ মিনিটে আজমেঢ় থেকে ট্রেনটি রওনা দেবে। এরপর ৭টা ৫০ মিনিটে সেটি জয়পুর পৌঁছবে।

মাত্র পাঁচ মিনিট সেখানে দাঁড়িয়ে ৭টা ৫৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বন্দেভারত এক্সপ্রেস। এরপর ৯.৩৫ এ আলওয়ার, ১১.১৫ তে গুরগাঁও এবং ১১. ৩৫ মিনিটে দিল্লি ক্যান্টে পৌঁছানোর কথা রয়েছে। একই ভাবে আবার দিল্লি থেকে আজমেঢ়-এর উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন। তবে আজ উদ্বোধন হওয়ার পর বেশ কয়েকটি স্টেশনে দাঁড়ালেও বৃহস্পতিবার থেকে দীর্ঘ যাত্রাপথে কয়েকটি স্টেশনেই ট্রেনটি দাঁড়াবে বলে জানা গিয়েছে।

এই দীর্ঘ যাত্রাপথে ভাড়া ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে রেলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে বন্দেভারত এক্সপ্রেসে ১২ টি বাতানুকূল চেয়ারকার, বাতানুকূল এক্সিকিউটিভ চেয়ারকার এবং এছাড়াও আরও দুটি শ্রেণি এই ট্রেনে রয়েছে।

বন্দেএক্সপ্রেস নিয়ে যাবতীয় তথ্য

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করে মোদী বলেন, রাজস্থান প্রথম বন্দেভারত এক্সপ্রেস পেল। যা আজমেঢ়-দিল্লি ক্যান্টমেন্ট রুটে চলবে। তবে বন্দেভারত আগামিদিনে রাজস্থানের পর্যটন শিল্পকে আরও জোয়ার এনে দেবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও এদিন নরেন্দ্র মোদীর মুখে ট্রেনের নিরাপত্তা এবং সাছন্দের কথাও উঠে আসে।

পাশাপাশি একেবারে ভারতে তৈরি প্রথম semi-highspeed এই ট্রেন সেই বিষয়টিও ফের একবার দেশবাসীকে মনে করিয়ে দেন নরেন্দ্র মোদী। বলে রাখা প্রয়োজন, আগামী লোকসভার মধ্যে পশ্চিমবঙ্গও আরও চারটি বন্দেভারত এক্সপ্রেস পেতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+