অভিযুক্তদের শাস্তি দিতে রাজ্য চাইলে সাহায্য করবে কেন্দ্র! রামপুরহাটের গণহত্যায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
রামপুরহাটের (Rampurhat) গণহত্যার ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ (regret) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি বলেছেন, যারা এই পাপ কাজ করেছে, রাজ্য সরকার তাদেরকে সাজা দেবে বলেই মনে করেন তিনি। এব্যাপারে য
রামপুরহাটের (Rampurhat) গণহত্যার ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ (regret) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি বলেছেন, যারা এই পাপ কাজ করেছে, রাজ্য সরকার তাদেরকে সাজা দেবে বলেই মনে করেন তিনি। এব্যাপারে যদি রাজ্য সরকার চায়, তাহলে কেন্দ্র সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
|
বগটুই হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীর বার্তা
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামপুরহাটের বগটুই গ্রামের হত্যাকণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বীরভূমের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করছেন। তিনি বলেন, সমবেদনা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করছি রাজ্য সরকার বাংলার মহান মাটিতে হওয়া এ রকম জঘন্য পাপকারীদের দ্রুত শাস্তি দেবে। নরেন্দ্র মোদী বলেন, বাংলার মানুষের কাছে আবেদন, তাঁদের যেন কখনও বাংলার মানুষ ক্ষমা না করে। কেন্দ্রীয় সরকারের তরফে তিনি রাজ্যকে আস্বস্ত করে বলেন, অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য যা সাহায্য চাইবে তা দেওয়া হবে।

এনআইএ ও সিবিআইকে দিয়ে তদন্তের দাবি
রবিবার রাতে তৃণমূলের উপপ্রধান খুন হওয়ার দেড় ঘন্টার মধ্যেই বগটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতে হামলা চালানো হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোমবার রাজ্য পুলিশের ডিজি জানান আগুনে পুড়ে আটজনের মৃত্যু হয়েছে। যদিও ওইদিন সকালেই দমকলের তরফে জানানো হয়েছিল ১০ টি দেহ তারা উদ্ধার করেছেন। মৃতজের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, হত্যার পরে আগুন দেওয়া হয়েছে। এমন কী শিশুদের রেহাই দেওয়া হয়নি। বিজেপি-সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় এনআইএ ও সিবিআইকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন। বোমা মেরে তৃণমূল নেতাকে হত্যার জন্য় এনআইএ এবং তার পরবর্তীতে পুড়িয়ে হত্যার জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি।

বগটুই নিয়ে রাজ্যপাল
বগটুইয়ের হত্যাকাণ্ড নিয়ে সোমবারের পরে মঙ্গলবারেও সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছেন যে জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে মামলা এখনও বিচারাধীন, তাঁকেই কীভাবে তদন্তের ভার দেওয়া হল। সোমবার রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এব্যাপারে মন্তব্য না করতে। এদিন তার উত্তর দিতে গিয়ে রাজ্যপাল বলেছেন, এমন ঘটনা দেখার পরে তিনি চুপ করে রাজভবনে বসে থাকতে পারেন না। তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না বলেো মন্তব্য করেন রাজ্যপাল।

বগটুই হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী
গত ১০ বছরে ভয়ঙ্করতম ঘটনার পরে এক দিন পুরো কেটে যাওয়ার পর মঙ্গলবার সেই ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। তিনি অভিযোগ করেন একদল মানুষ সরকারকে বগনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের ছাড়া হবে না । বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications