দিলীপ কুমারের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর, স্তব্ধ বলিউড

দিলীপ কুমারের প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর, স্তব্ধ বলিউড

সকালেই দুঃসংবাদ এসেছিল। সোশ্যাল মিডিয়ায় দিলীপ কুমারের প্রয়াণের খবর জানতে পারে গোটা দেশ। শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন দিলীপ কুমারের প্রয়াণে বড় একটা সাংস্কৃতিক ক্ষতি তৈরি হল। দিলীপ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধীও। টুইটে শোক প্রকাশ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও।

প্রয়াত দিলীপ কুমার

প্রয়াত দিলীপ কুমার

বুধবার সকালেই মারা গেলেন বলিউডের িকংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ২৪ জুন দ্বিতীয়বার অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন অভিনেতা। তাঁর কিডনির সমস্যা ছিল তার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন দিলীপ কুমার। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। বিকেল ৫টায় তাঁর শেষ কৃত্য হবে বলে জানানো হয়েছে পরিবারের তরফে

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

সকালে সোশ্যাল মিডিয়ায় দিলীপ কুমারের প্রয়াণের খবর পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি শোক প্রকাশ করে লিখেছেন, দিলীপ ঘোষের প্রয়াণে ভারতের সংস্কৃতিক জগতের বড় ক্ষতি হয়ে গেল। ভারতীয় সিনেমার কিংবদন্তী হয়ে রয়ে যাবেন তিনি। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দিলীপ কুমারের মতো একজন বড় অভিনেতার চলে যাওয়া বড় ক্ষতি হয়ে গেল। পরবর্তী প্রজন্মের কাছে তিনি নজির হয়ে রয়ে যাবেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।

 শোকপ্রকাশ রাহুলে, কেজরিওয়ালের

শোকপ্রকাশ রাহুলে, কেজরিওয়ালের

দিলীপ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রাহুল গান্ধী শোকবার্তায় লিখেছেন, ভারতীয় সিনেমায় দিলীপ কুমারের অবদান ভোলার নয়। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। টুইটে শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এমনকী বর্ষিয়ান এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল শোক প্রকাশ করেছেন দিলীপ কুমারের প্রয়ানে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহ্বান টুইটে লিখেছেন বড় ক্ষতি হয়ে গেল দিলীপ কুমারের প্রয়াণে। তাঁর একাধিক ছবি দাগ কেটে রয়েছে মানুষের মনে।

শোকস্তব্ধ বলিউড

শোকস্তব্ধ বলিউড

কিংবন্তী অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের তাবর অভিনেতারা। অক্ষয় কুমার, অজয় দেবগণ থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, মধুর ভান্ডারকর, জ্যাকি স্রফ একের পর এক তারকা টুইট করে শোক প্রকাশ করেছেন। অজয় দেবগণ নিজের সঙ্গে দিলীপ কুমারের একটি ছবি টুইট করে লিখেছেন, দিলীপ কুমার একজন টাইমলেস অভিনেতা। অক্ষয় কুমার দিলীপ কুমারের ছবি শেয়ার করে লিখেছেন হিন্দি সিনেমার এক যুগের অবসান হল আজ। অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর টুইটে লিখেছেন, আপনার মতো অভিনেতা কেউ ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+