"জননেতা ছিলেন প্রিয়রঞ্জন", টুইটারে শোকপ্রকাশ করে আর কী বললেন প্রধানমন্ত্রী মোদী

কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটারে শোকবার্তা জানিয়েছেন তিনি।

প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর

টুইটারে মোদী লিখেছেন, প্রিয়রঞ্জন দাশমুন্সি জননেতা ছিলেন। তাঁর গভীর রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা ছিল। ভারতীয় ফুটবলের প্রসারের স্বার্থে তিনি অসাধারণ কাজ করেন। প্রিয়রঞ্জন দাশমুন্সির অকাল প্রয়াণে আমি শোকাহত।

পাশাপাশি টুইটারে প্রিয়রঞ্জনের স্ত্রী দীপা দাশমুন্সির প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপা দাশমুন্সি, তাঁর পরিবার ও সমর্থকদের পাশে রয়েছেন বলে টুইটারে নিজের সমবেদনা ব্যক্ত করেছেন মোদী।

এদিন দুপুর ১২টা ১০ নাগাদ দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। দীর্ঘ ৯ বছরের বেশি সময় তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন। সেই অবস্থাতেই চিকিৎসা চলেছে তাঁর। তবে হাজারো পথ্যেও নিজের জ্ঞান বা স্মৃতিশক্তি ফিরে পাননি তিনি। অবশেষে এদিন স্ত্রী ও এক পুত্রকে রেখে প্রয়াত হলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+