PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের আকাশে ড্রোনের উঁকি, জরুরি ভিত্তিতে শুরু হল উচ্চপর্যায়ের তদন্ত

একেবারে হাই সিকিউরিটি জোন। জ্যামার বসানো। তারপরেই এমন ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনের আকাশে উড়তে দেখা গিয়েছে ড্রোন। তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে সুরক্ষা নিয়ে। ভিভিআইপি জোনে কীভাবে ড্রোন উড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইতিমধ্যেই দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদীর বাসভবন নো ড্রোন জোনের মধ্যে পড়ে। তারপরেও সোমবার ভোর ৫টা নাগাদ তাঁর বাসভবনের আকাশে উড়তে দেখা গিয়েছে একটি ড্রোন। তদন্তকারীরা জানিয়েছেন এসপিজি গার্ডরা প্রথমে ড্রোনটি উড়তে দেখতে পান।

প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের আকাশে ড্রোনের উঁকি

সঙ্গে সঙ্গে তাঁরা সতর্ক করেন। তারপরেই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। যে ড্রোন দেখা গিয়েছিল বলে এসপিজি জানিয়েছে সেই ড্রোনের সন্ধান শুরু করেছে দিল্লি পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও ড্রোনকে তেমন ভাবে চিহ্নিত করতে পারেননি তদন্তকারীরা।

প্রধানমন্ত্রী নিরাপত্তায় এর আগে বেশ কয়েকটি জায়গায় ত্রুটি ধরা পড়েছে। পাঞ্জাবে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের পথে ঢুকে পড়েছিল কৃষকদের মিছিল। শেষমেষ মিটিং বাতিল করে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। আবার কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েও প্রধানমন্ত্রী মোদীর ব়্যালিতে একেবারে নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে পড়েছিল এক যুবক।

বারবার প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গলদ ধরা পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর সুরক্ষা নিয়ে। দিল্লির যে এলাকায় প্রধানমন্ত্রী মোদীর বাসভবন সেই এলাকাটি নো ফ্লাইং জোনের মধ্যে পড়ে। অর্থাৎ সেখান দিয়ে ড্রোন তো দূরের কথা বিমান-কম্পার ওড়ারও অনুমতি নেই। একেবারে হাই সিকিউরিটি জোন। জ্যামার বসানো থাকে। মোদীর নিরাপত্তার তদারকিতে থাকে এসপিজির জওয়ানরা।

এসপিজির কমান্ডাররাই প্রথমে আকাশে ড্রোন উড়তে দেখেছিলেন। সঙ্গে সঙ্গে তাঁরা সতর্ক করেন। ড্রোন ওড়ানো নিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা তৈরি করা হয়েছে। নানা নিয়ম তৈরি করা হয়েছে। তারপরেও কীভাবে নিরাপত্তায় এই গলদ ধরা পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+