দেশের 5G-র পরিষেবা শুরু! দিল্লিতে বসে সুইডেনে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী মোদী

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দেশে 5G-র সূচনা করলেন। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী দিল্লি থেকে কয়েক হাজার কিমি দূরে সুইডেনে থাকা রিমোট নিয়ন্ত্রিত গাড়িও চালান।

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দেশে 5G-র সূচনা করলেন। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী দিল্লি থেকে কয়েক হাজার কিমি দূরে সুইডেনে থাকা রিমোট নিয়ন্ত্রিত গাড়িও চালান।

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের উদ্বোধন

প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে দিল্লির প্রগতি ময়দানে চারদিনের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানেই তিনি দেশে 5G পরিষেবা চালুর সূচনা করেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে বেশ কয়েকটি 5G-র প্যাভেলিয়ন ঘুরে দেখেন। পাশাপাশি তিনি 5G ব্যবহারের ক্ষেত্রে দেশীয় স্টার্টআপগুলিকে উৎসাহিত করেন।

5G সক্ষম গাড়ির চালকের আসনে

প্রধানমন্ত্রী মোদী এদিন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের সুইডিশ টেলিকমিউনিকেশন জায়ান্ট এরিকসনের প্যাভেলিয়নে যান। সেখানে তিনি 5G প্রযুক্তিতে সুইডেনে থাকা একটি গা়ড়িও চালান। তিনি ওই প্যাভেলিয়নে সুইডেনে থাকা একটি আরসি গাড়ির চাকার পিছনে উঠেছিলেন। গাড়িটি সুইডেনে একটি বন্ধ ইনডোরে রাকা হয়েছিল।

পরিদর্শনে দীর্ঘ সময় ব্যয়

প্রধানমন্ত্রী মোদী এদিন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে দীর্ঘ সময় ব্যয় করেন। সেখানে তিনি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা বিপর্যয় ব্যবস্থাপনা ইত্যাদির মাধ্যমে সমস্যার সমাধানে 5G-র ব্যবহার করছে, এমন প্রায় ১০০ টি দেশীয় স্টার্টআপের একটি কনসোর্টিয়ামের প্যাভেলিয়নও পরিদর্শন করেন।
জিও-র প্যাভেলিয়নে গিয়ে প্রধানমন্ত্রী 5G-র ডিভাইসগুলি প্রত্যক্ষ করেন। 5G কীভাবে শহরে ও গ্রামে স্বাস্থ্য পরিষেবার ব্যবধান পূরণ করতে পারে তা বুঝতেও সময় ব্যয় করেন। তিনি এদিন বলেছেন, 5G-র জন্য অপেক্ষার অবসান হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা শীঘ্রই দেশের প্রতিটি গ্রামে পৌঁছে যাবে বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।

 আত্মনির্ভর ভারত নিয়ে কটাক্ষের জবাব

আত্মনির্ভর ভারত নিয়ে কটাক্ষের জবাব

প্রধানমন্ত্রী মোদী বারে বারেই আত্মনির্ভর ভারতের কথা বলে থাকেন। তবে বিষয়টি নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ। এদিন প্রধানমন্ত্রী মোদী তাঁদের জবাব দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন ৮ বছর আগে যেখানে দেশে মাত্র ২ টি মোবাইল তৈরির কারখানা ছিল, তখন দেশের প্রায় ১০০ শতাংশ মোবাই আসত বিদেশ থেকে, এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। ২ থেকে এখন দেশে মোবাইল তৈরির সংস্থার সংখ্যা ২০০-ত পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

ভারতে জিও 5G-র পরিষেবা শুরু ডিসেম্বরে

এদিনের অনুষ্ঠানে জিও 5G-র চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন, ডিসেম্বরে জিও সারা দেশেই 5G চালু করবে। প্রযুক্তি থেকে পরিষেবা, প্রত্যেক ভারতবাসীর কাছেই তা গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+