Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manipur violence: দুদিনেই সেনা শান্ত করতে পারে, মণিপুরে আগুন নিভুক চান না মোদী: রাহুল

Manipur violence: মণিপুরের আগুন নিভুক তা চান না প্রধানমন্ত্রী মোদী। মাসের পর মাস কেটে গিয়েছে! কিন্তু এখনও শান্ত নয় মণিপুর। এই অবস্থায় মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার মণিপুর ইস্যুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর সেই বক্তব্যকে তুলে ধরে ধরেই এদিন পাল্টা আক্রমণ কংগ্রেস সাংসদের। বলেন, সংসদে ২ ঘন্টা ১৩ বক্তব্য রাখলেও শেষে মাত্র দুমিনিটে মণিপুর ইস্যুতে কথা বললেন। শুধু তাই নয়, সংসদে বক্তব্য দেওয়ার সময় যে ভাবে প্রধানমন্ত্রী হাসছিলেন, জোকস শোনাছিলেন তা নিয়েও প্রশ্ন তোলেন এদিন রাহুল গান্ধী।

মণিপুরে আগুন নিভুক চান না মোদী: রাহুল

বিশেষ করে যখন মণিপুর জ্বলছে তখন একজন প্রধানমন্ত্রীর এহেন শারীরিক ভঙ্গি মোটেই ঠিক ছিল না বলেও আক্রমণ শানান। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। যেখানে একাধিক ইস্যুতে কথা বলেন রাহুল। এমনকি সংসদে 'ভারমাতার হত্যা' নিয়ে করা মন্তব্যের জবাব দেন তিনি।

বলেন, ভারত মাতার হত্যা মন্তব্য আমি নিছকই করিনি। মণিপুর সফরে মেইতি অঞ্চলে গেলে আমাকে বলা হয়, আমার সুরক্ষায় যদি কোনও কুকি মানুষ থাকে তাঁকে হত্যা করে দেওয়া হবে। একই ভাবে কুকি এলাকায় গেলে মেইতির উদ্দেশ্যে এই কথা বলা হয়। গোটা রাজ্যকে হত্যা করে দেওয়া হয়েছে। আর সেই কারনেই এহেন মন্তব্য করা বলে এদিন ব্যাখ্যা দেন রাহুল।

তবে দুদিনে এই অবস্থা ভারতীয় সেনা বাহিনী ঠিক করে দিতে পারে বলে এদিন দাবি করেন কংগ্রেস নেতা। তাঁর কথায়, এই নাটক ভারতীয় সেনা দুদিনে ঠিক করে দিতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী মণিপুর জ্বলছে তা দেখতে চাইছে। আর সেই আগুনকে নেভানোর কোনও চেষ্টা করছে না বলে তোপ দাগেন রাহুল গান্ধী।

তবে তাঁর দীর্ঘ ১৯ বছরের রাজনৈতিক জীবনে অনেক কিছু দেখেছি। তবে মণিপুরে যা অবস্থা তা কথায় ব্যাখ্যা করা যাবে না বলে দাবি। অন্যদিকে মণিপুরে প্রধানমন্ত্রীর না যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন এদিন রাহুল। বলেন, মণিপুর যেতেই পারতেন প্রধানমন্ত্রী। সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে পারতেন।

এমনকি দুই জনজাতিকে নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিতে পারতেন। কিন্তু এমন কোনও মানসিকতাই তিনি দেখালেন না বলে দাবি প্রাক্তন কংগ্রেস সভাপতির। তবে তিনি ২০২৪ সালে প্রধানমন্ত্রী হোন কিংবা না, মনিপুর জ্বলছে। আর এটাই সবথেকে বড় ইস্যু বলেও কটাক্ষ ছূড়ে দেন এদিন রাহুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+