শিয়রে তালিবান সংকট, ব্রিকসের বার্ষিক সম্মেলনে সন্ত্রাস মোকাবিলা পরিকল্পনা নিয়ে কথা মোদীর
শিয়রে তালিবান সংকট, ব্রিকসের বার্ষিক সম্মেলনে সন্ত্রাস মোকাবিলা পরিকল্পনা নিয়ে কথা মোদীর
তালিবানরা আফগানিস্তান দখল করার পরেই গোটা বিশ্ব একটা সন্ত্রাসের আতঙ্কে ছড়িয়ে পড়েছে। ব্রিকসের বার্ষিক সম্মেলনেও সেই সন্ত্রাসবাদের বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকসের বার্ষিক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে সন্ত্রাস মোকাবিলার সব রকম পরিকল্পনা দ্রুত কার্যকরা করার কথা বলেছেন। তালিবান শাসনে কাশ্মীর নিয়ে প্রমাদ গুণছে ভারত।

ব্রিকসের বার্ষিক সম্মেলন
করোনা আবহে ব্রিকসের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দিয়েছিল ৫টি দেশ। সামিল হয়েছিল ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকসের সম্মেলনে যোগ দিয়েছিলেন ভার্চুয়াল। সন্ত্রাস মোকাবিলা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে সেখানে। প্রসঙ্গত উল্লেখ্য আফগানিস্তান তালিবানদের দখলে আসার পর এটাই ছিল প্রথম ব্রিকসের বার্ষিক সম্মেলন। সেই সম্মেলনে সন্ত্রাস মোকাবিলার পরিকল্পনা গ্রহনে আর বিলম্ব যাতে না হয় সেটা গুরুত্ব দিয়ে ৫টি দেশের বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

কারা ছিলেন ব্রিকস সভায়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সেই সভায় ছিল আরও ৫টি দেশের প্রতিনিধি। ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। প্রসঙ্গত উল্লেখ্য এর মধ্যে দুই দেশ চিন এবং রাশিয়া কিন্তু আফগানিস্তানে তালিবান শাসনকে স্বীকৃতি জানিয়েছে। চিন তো তালিবানদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে। আফগানিস্তানের উন্নয়নে ৩১ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের কথা বলেছে চিন। এমনকী প্রাথমিক পর্যায়ে আফগানিস্তারকে খাবার,শীতের সামগ্রি এবং ভ্যাকসিন দেওয়ার কথাও ঘোষণা করেছে।

তালিবান শাসনে সন্ত্রাসবাদের উস্কানি
ভারতের সন্ত্রাসবাদ মোকাবিলার বার্তায় যে আফগানিস্তানের তালিবান শাসনের ইঙ্গিত ছিল তাতে কোনও সন্দেহ নেই। আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই প্রমাদ গুণছে ভারত। তালিবান শাসনে ভারতে সন্ত্রাসবাদের উস্কানি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ভারত। কারণ তালিবান সরকারি জায়গা করে নিয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রধান। আর হাক্কানি নেটওয়ার্ক আবার পাকিস্তানপন্থী। পাক জঙ্গি সংগঠনগুলিও তালিবানদের সাহায্য ঝাঁপিয়ে পড়েছে।

সন্ত্রাস মোকাবিলার বার্তা
আফগানিস্তানে তালিবানি শাসন কয়েম হতেই গোটা দেশে সন্ত্রাস উঁকি দিচ্ছে। আমেরিকা প্রথম থেকেই তালিবান বিরোধী। ভারতও তালিবান সরকারকে সমর্থন জানায়নি। অন্যদিকে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাও তালিবানদের সমর্থন জানায়নি। তাজেই ব্রিকসের ৫ দেশের ভারত ছাড়াও আরও দুইদেশ তালিবানদের সরকারকে স্বীকৃতি জানাতে নারাজ।












Click it and Unblock the Notifications