‘১৫ মিনিট নয়, ৪ বছর সোজা হয়ে দাঁড়িয়ে আছি’, রাহুলের আলিঙ্গনের জবাব মোদীর

গান্ধীগিরি দেখিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ভাষণ শেষ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন। জবাবি ভাষণে রাহুল গান্ধীর সেই সৌজন্যের কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী।

গান্ধীগিরি দেখিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ভাষণ শেষ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন। জবাবি ভাষণে রাহুল গান্ধীর সেই সৌজন্যের কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চান, তিনি এসে বললেন ওঠো, ওঠো, ওঠো। এখান থেকে কেউই ওঠাতে পারেন না, কেউই বসাতে পারেন না, একমাত্র দেশের জনতা-জনার্দন ছাড়া।

‘১৫ মিনিট নয়, ৪ বছর সোজা হয়ে দাঁড়িয়ে আছি’, বার্তা মোদীর

জবাবি ভাষণে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, বলেছিলেন, ১৫ মিনিট দাঁড়াতে পারবেন না। আমি এখানে চার বছর দাঁড়িয়ে রয়েছি। সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি। চার বছর সিদ্ধান্তে অনড় থেকেছি। আর একজন তো ২০১৯ লোকসভা ভোটের আগেই বলে দিলেন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল হবে। আমিই হব প্রধানমন্ত্রী। তাহলে বাকি দলগুলোর কী হবে? প্রশ্ন ছুড়ে দেন নরেন্দ্র মোদী। তিনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার কথাই ভাবছেন, অন্যের কথা ভাবছেন না। একজনের কীসের এত অহঙ্কার!

প্রধানমন্ত্রী বলেন, ২০১৯-এ বিজেপিকে ক্ষমতায় ফিরতে হবে না বলে বিরোধীরা এখন থেকেই আওয়াজ তুলেছে। কিন্তু এখন থেকেই এত তাড়াহুড়ো কেন। ভোট আসতে সময় দিন। আমায় দেশের মানুষ এখানে বসিয়েছেন, তাহলে কেন বিনা মতদানে আমাকে উঠে যেতে বলছেন, কেন ধৈর্য্য নেই আপনাদের?

তাঁর কথায়, উন্নয়নের পথে কত বাধা দেখলাম। বিরোধীদের বক্তব্যে উঠে এল সেই বাধা। কেউ কেউ বললেন, আমি সংসদে বলতে শুরু করলে ভূমিকম্প হয়ে যাবে। তিনি তো বললেন, কই ভূমিকম্প তো হল না! আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যা আছে, বিরোধীদের হাতে পর্যাপ্ত সংখ্যা নেই। তবে কেন অনাস্থা আনা হল। ৩০ বছর পর একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন হওয়া সত্ত্বেও কেন প্রস্তাব, তাই বোধগম্য হচ্ছে না।

তারপর অনাস্থা প্রস্তাব মেনে নেওয়ার পরও কেনই বা আলোচনা পিছিয়ে দেওয়া প্রস্তাব? প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। অনাস্থা প্রস্তাবে অহঙ্কারের প্রবৃত্তি প্রকাশ পেয়েছে মাত্র। তবু অনাস্থা প্রস্তাব মেনে নেওয়া হয়েছে গণতন্ত্রের স্বার্থে। বিরোধীদের হাতে মোদী হঠাও ছাড়া কোনও ইস্যু নেই। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সঙ্গে মোদী হঠাও আওয়াজ তোলা বিরোধী দলগুলির উদ্দেশ্যে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+