নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান মলদ্বীপের, প্রতিবেশীকে গুরুত্ব দেওয়ার কথাই বললেন প্রধানমন্ত্রী

মলদ্বীপ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের সর্বোচ্চ সম্মান রুল অফ নিসান ইজুদ্দিন পেলেন।

মলদ্বীপ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের সর্বোচ্চ সম্মান রুল অফ নিসান ইজুদ্দিন পেলেন। এদিন দক্ষিণ ভারতের কেরল সফর করার পর সেখান থেকে সরাসরি মলদ্বীপে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। দুদিনের শহর সেরে তিনি যাবেন শ্রীলঙ্কায়।

নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান মলদ্বীপের

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে গেলেন মোদী। এদিন মলদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ মোদীকে সর্বোচ্চ সম্মান ভূষিত করেন। বিদেশিদের জন্য এটাই মলদ্বীপের সর্বোচ্চ সম্মান। এমনটাই জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ।

দু'দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও নিবিড় করতেই এই বন্ধুত্বপূর্ণ সফর বলে জানা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও সাক্ষরিত হবে।

এদিন মলদ্বীপে প্রধানমন্ত্রী পৌঁছানোর পরে ২১ টি গান স্যালুটে সে দেশের সেনা অভ্যর্থনা জানায় তাঁকে। অভ্যর্থনা জানান সে দেশের বিদেশ মন্ত্রী আব্দুল্লাহ শাহিদ নিজে।

মলদ্বীপের রাস্তায় এদিন প্রধানমন্ত্রীর স্বাগত জানানোর কাট আউটে ভরিয়ে দেওয়া হয়েছিল। এই সফরকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন মলদ্বীপের ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+