কাশ্মীরে বিজেপি নেতা হত্যা! কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদীর

কাশ্মীরে বিজেপি নেতা গুল মহম্মদ মীরের খুনে কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কাশ্মীরে বিজেপি নেতা গুল মহম্মদ মীরের খুনে কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের নওগাঁম গ্রামে বাড়িতে ঢুকে জঙ্গিরা ওই নেতাকে গুলি করে হত্যা করে।

কাশ্মীরে বিজেপি নেতা হত্যা! কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী মোদী এই হত্যার নিন্দা করে বলেছেন, তিনি গুলাম মহম্মদ মীরের হত্যার কড়া নিন্দা করছেন। জম্মু ও কাশ্মীরে বিজেপিকে শক্তিশালী করতে এই নেতার অবদান সবসময় মনে রাখা হবে। দেশে এই ধরনের হিংসার কোনও স্থান নেই বলেও মন্তব্য করেছেন মোদী। পরিবার ও বন্ধুদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বছর ৬০-এর এই নেতার বুকে ও পেটে গুলি লেগেছিল। গুলি বিদ্ধ হওয়ার পর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই হত্যার ঘটনার নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গুলাম মহম্মদ মীর ২০০৮ ও ২০১৪ সালে দারু বিধানসভা আসন
থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+