বিরোধী জোট সনাতন ধর্মকে ধ্বংস করতে চায়! বিস্ফোরক নরেন্দ্র মোদী

সনাতন ধর্ম নিয়ে সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী ইন্ডিয়া ব্লককে নিশানা করলেন। তিনি বলেন, এরা সনাতন সংস্কৃতিকে শেষ করার জন্য একটি গোপন অ্যাজেন্ডা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এব্যাপারে সারা দেশের সব সনাতনী এবং দেশকে ভালবাসে এমন মানুষদের সজাগ থাকতে হবে এবং আমাদেরকে এই ধরনের লোকেদের থামাতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এই ইন্ডিয়া ব্লকের লোকেরা সেই সনাতন ধর্মকে মুছে ফেলতে চায় যা স্বামী বিবেকানন্দ এবং লোকমান্য তিলককে অনুপ্রেরণা দিয়েছিল। এই জোট সনাতন ধর্মকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

Narendra Modi

প্রধানমন্ত্রী বলেন, আজ তারা প্রকাশ্যে সনাতন ধর্মকে টার্গেট করা শুরু করেছে, কাল আমাদের ওপরে হামলা বাড়াবে। সারা দেশের সব সনাতনী এবং দেশকে ভালবাসা মানুষজনকে সতর্ক হতে হবে। আমাদের এই ধরনের লোকদের থামাতে হবে বলেন তিনি।

ইন্ডিয়া ব্লককে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, জোটের নেতারা সম্প্রতি মুম্বইতে বৈঠক করেছেন। তাদের কোনও নীতি বা ইস্যু বা নেতা নেই। তাদের কাছে সনাতন ধর্মকে আক্রমণ করার লুকনো অ্যাজেন্ডা রয়েছে, যা তারা ধ্বংস করতে চায়।

প্রধানমন্ত্রী এদিন ছিলেন মধ্যপ্রদেশ সফরে। সেখানে তিনি তিনি পেট্রোকেমিকেল-সহ ৫০,৭০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। বিনায় তাঁকে জনগণের তরফে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশের ৫০,৭০০ কোটি টাকার প্রকল্প স্থাপন করা হচ্ছে। এটি রাজ্যের উন্নয়নকে গতি দেবে।

সনাতন ধর্ম নিয়ে প্রধানমন্ত্রী মোদীর এদিনের বিবৃতি ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের প্রেক্ষিতে দিয়েছেন। উদয়নিধি স্ট্যালিন সাম্প্রতিক সময়ে মন্তব্য করেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচারের বিরুদ্ধে, এটি নির্মুল করা উচিত।

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশে তারা দীর্ঘ সময় ধরে রাজ্য শাসন করেছে। সেখানে তারা দুর্নীতি আর অপরাধকে মদত দিয়েছে। তিনি বলেন, বর্তমান বিজেপির শাসনে প্রতিটি গ্রামে নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+