করোনার নয়া স্ট্রেনের আশঙ্কা, শীর্ষ সরকারি কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে মোদী

সম্প্রতি করোনার ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আবারও বিশ্বের একাধিক দেশে হানা দিয়েছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন।

সম্প্রতি করোনার ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আবারও বিশ্বের একাধিক দেশে হানা দিয়েছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন। এই ওমিক্রনকে আটকাতে তড়িঘড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসলেন শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে। শনিবার প্রধানমন্ত্রী মোদী স্বয়ং ভারতে করোনভাইরাস রোগ পরিস্থিতি নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

 করোনার নয়া স্ট্রেনের আশঙ্কা, জরুরি বৈঠকে মোদী

করোনা মহামারীটি রোধ করার জন্য দেশব্যাপী টিকাকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সভাপতিত্ব করে তিনি বলেন, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ যখন অনেকটাই নিয়ন্ত্রণে তখন করোনাভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়েছে এই নয়া স্ট্রেনের। তা বিশ্বব্যাপী সংক্রামক হতে পারে।

এই ওমিক্রনের ৩২টি মিউটেশন এবং দ্রুত সংক্রমণ ছড়ানোর প্রবণতা ফের ভয় ধরাচ্ছে বিশ্বে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এদিন শীর্ষ পর্যায়ের বৈঠকটি কার্যত নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছিল। মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি কে মিশ্র, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এবং নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল উপস্থিত ছিলেন এই বৈঠকে।

নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ধরনের দ্বিতীয় বৈঠকে অংশ নিলেন। এর আগে ৩ নভেম্বর তিনি টিকাদান নিয়ে একটি বৈঠকে পৌরহিত্য করেন। যে জেলাগুলিতে করোনার টিকাদান কভারেজ কম ছিল, সেউইসমস্ত জেলার আধিকারিক এবং সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি সেদিন বৈঠক করেছিলেন।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে করোনভাইরাসটির নতুন ওমিক্রন স্ট্রেনে প্রভাবিত দেশগুলি থেকে সমস্ত ফ্লাইট বন্ধ করার অনুরোধ পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। উল্লেখযোগ্যভাবে, ভারত ইতিমধ্যেই হংকং এবং ইজরায়েলসহ বেশ কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য আগমন-পরবর্তী পরীক্ষা-সহ প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত ব্যবস্থা অনুসরণ করতে শুরু করেছে।

করোনভাইরাসটির ওমিক্রন রূপটি প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল। তারপর থেকে ইজরায়েল এবং হংকং-সহ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। সম্প্রতি শিথিল করা ভিসা বিধিনিষেধ এবং আন্তর্জাতিক ভ্রমণের অনুমতি মিলেছে। আর এই সময়েই ওমিক্রন হানা দিয়েছে। এই ভাইরাসের আবার উচ্চ সংখ্যক মিউটেশন রয়েছে, যা দেশের জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

করোনাভাইরাসের ওমিক্রন রূপের কোনও ঘটনা এখনও ভারতে ধরা পড়েনি। কেন্দ্রীয় সরকারের মতে, যদিও উদ্বেগ এখনও বেশি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বুলেটিন অনুসারে দেশে গত ২৪ ঘন্টায় ৮৩১৮ জন দৈনিক করোনা আক্রান্ত হয়েছেন। ১০ হাজার ৯৬৭ জন করোনামুক্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+