ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে দেশের করোনা পরিস্থিতি, উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মোদী

ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। ক্রমশ বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। প্রত্যেকটি রাজ্যে কার্যত অক্সিজেনের আকাল। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের ভূমিকাতে উঠছে প্রশ্ন। বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী

ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। ক্রমশ বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। প্রত্যেকটি রাজ্যে কার্যত অক্সিজেনের আকাল। অক্সিজেনের অভাবে প্রত্যেকদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মোদী

এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের ভূমিকাতে উঠছে প্রশ্ন। এই অবস্থায় কার্যত কোনঠাসা মোদী সরকার। রাতেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।

ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছেন তিনি। রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। মূলত ওষুধ, অক্সিজেন-সহ সব তথ্য জানতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছে তিনি।

সূত্রের খবর, বৈঠকে দেশের সার্বিক স্বাস্থ্য পরিষেবার কী অবস্থা, তা নিয়ে পর্যালোচনা করেছেন তিনি। বিশেষত অক্সিজেনের পরিস্থিতি, ওষুধের পরিমান ও হাসপাতাল সহ স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে রিপোর্ট নেন তিনি।

স্বাস্থ্য পরিকাঠামো যাতে দ্রুত আরও উন্নত করা সম্ভব হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

মোট তিনটি টিম , যারা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখাশোনা করছেন, তাঁরা এ দিন বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে। বৈঠক শেষে বড় কোনও সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন কিনা সেটাই এখন দেখার।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন রাজ্য থেকে ভয়ঙ্কর স্বাস্থ্য পরিষেবার ছবি সামনে আসছে। কোথাও মিলছে না বেড আবার কোথাও অক্সিজেনের জন্যে হাহাকার।

সাধারণ মানুষের ভয়ঙ্কর দুর্দশার সুযোগ নিয়ে কালোবাজারি শুরু হয়েছে ওষুধেও। সেভাবে মিলছে না ওষুধ। কয়েকটি জায়গাতে বেশী দামে বিক্রি করা হচ্ছে জ্বরের ওষুধ। এছাড়াও করোনার ওষুধ নিয়ে তো কালোবাজারি চলছেই।

এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে ফের একবার উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছেন তিনি। ওষুধ, অক্সিজেন-সহ সব তথ্য জানতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছে তিনি।

জানা গিয়েছে, অক্সিজেন সংক্রান্ত বিষয়ে যারা কাজ করছেন তাঁরা এ দিন বৈঠকে জানিয়েছেন, কী ভাবে দেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন জোগান দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজ্যগুলিতে বেশি পরিমাণ অক্সিজেন পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বলা প্রয়োজন অক্সিজেনের পরিস্থিতি কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতরা জানতে চান, অক্সিজেনের পরিস্থিতি এই মুহূর্তে কেমন? অক্সিজেন সংক্রান্ত পরিকল্পনাই বা কি?

শুধু তাই নয়, করোনার ভ্যাকসিনের দাম নিয়ে কেন এমন বৈষম্য তাও কেন্দ্রের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। কার্যত মুখ পোড়ে কেন্দ্রীয় সরকারের। এরপর ২০০ পাতার হলফনামায় করোনা নিয়ে পরিকল্পনার কথা জানান মোদী সরকার।

হলফনামায় কেন্দ্র জানিয়েছে, 'অক্সিজেন উৎপাদন বাড়াতে ও দেশের সব জায়গায় যথাযথভাবে যোগান দিতে তৎপরতার সঙ্গে কাজ করছেন মোদী ও অমিত শাহ।'

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, 'শিল্পের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদনকারী সংস্থাগুলিকে মেডিকেল অক্সিজেন প্রস্তুত করতে বলা হয়েছে।

অক্সিজেন ট্যাংকার যাতে বাড়ানো যায় সেদিকেও নজর দেওয়া হয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+