সীমান্তে নরেন্দ্র মোদী, দিওয়ালিতে সেনা বাহিনীর সঙ্গে বিশেষ উদযাপন

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু সময়েই আর পাঁচজনের থেকে একটু অন্যরকমভাবে ভাবেন। এবারও ভাবলেন তাই এই অভিনব কায়দায় দিওয়ালি মানালেন তিনি।

গোটা দেশ এখন নিজ নিজ প্রদেশে উৎসব পালনে ব্যস্ত। কোথাও সেটা দীপাবলি কোথাও আবার দিওয়ালি। কিন্তু সীমান্তে যে জওয়ানরা নিরলস দায়িত্ব পালন করছেন, তাঁরা পরিবারের থেকে এখনও দূরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিওয়ালিতেও তাঁদের দিকে সম্প্রীতির হাত বাড়িয়ে দিলেন।

মোদী-র দিওয়ালি পালন

মোদী-র দিওয়ালি পালন

এর আগে চারটি দিওয়ালিতেও নরেন্দ্র মোদী সীমান্তের জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেছেন। এবারও তার ব্যতিক্রম হল না। এবার মোদী গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গুরেজ উপত্যকায়। যার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পাকিস্তান।

মোদীর বার্তা

মোদীর বার্তা

প্রায় ২৭ বছর ধরে অস্থির এই সীমান্ত অনেক যুদ্ধ দেখেছে। সেখানেই দিওয়ালির সকালে প্রায় দু ঘন্টা জওয়ানদের সঙ্গে কাটিয়ে এলেন মোদী। মোদী জানিয়েছেন, জওয়ানরাই তাঁর পরিবার তাই তাঁদের সঙ্গে এই ভাবে দিওয়ালিতে সময় কাটাতে আসেন।

হাজির ছিলেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা

হাজির ছিলেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা

সেনা প্রধান জেনারেল বিএস রাওয়াত এবং বিভিন্ন সিনিয়র আধিকারিকরা হাজির ছিলেন এই বিশেষ দিওয়ালি সেলিব্রেশনে।

প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রধানমন্ত্রীর আশ্বাস

দীর্ঘদিন ধরেই এক পোস্ট এক পেনশন এই দাবি রয়েছে সেনা জওয়ানদের পক্ষ থেকে কিন্তু কোনও সুরাহা হয়নি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন, দেশের নিরাপত্তা রক্ষার্থে যাঁরা জীবন দেন তাঁদের জন্য সব সেরা ব্যবস্থা করা হবে।

সীমান্তে ঘোষণা

সীমান্তে ঘোষণা

২০২২ সালে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন নিয়েও বিশেষ ভাবনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন নতুনপন্থা উদ্ভাবন করার পরামর্শ দিয়েছেন মোদী। জানিয়েছেন আর্মি ডে, নেভি ডে, এয়ারফোর্স ডে-তে বিশেষভাবে সম্মান জানানো হবে সেরা উদ্ভাবন গুলিকে।

 ভিজিটর্স ডায়েরি

ভিজিটর্স ডায়েরি

ফেরার সময় ভিজিটার্স বুকে নরেন্দ্র মোদী লিখে এসেছেন, ' পরিবার পরিজনদের থেকে দূরে এসে নিজের মাতৃভূমিকে রক্ষা করা , সীমান্তের সকল সেনা কর্মী আনুগত্য ও সাহসের প্রতীক। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+