১৯৪৭-এ ক্ষমতা দখলে তাড়াতাড়ি ছিল কংগ্রেসের! ভোটপ্রচারে কর্তারপুর নিয়ে কটাক্ষ মোদীর

ভোটপ্রচারের কর্তারপুর করিডর প্রসঙ্গ। বিষয়টি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটপ্রচারের কর্তারপুর করিডর প্রসঙ্গ। বিষয়টি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের হনুমানগড়ের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ১৯৪৭-এর দেশভাগের সময় দেশের ক্ষমতার জন্য লালায়িত ছিল কংগ্রেস। তাড়াতাড়ি ক্ষমতা দখল করতে গিয়ে শিখ সম্প্রদায়ের মানুষের কথা মনে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। সেই সময় কর্তারপুর সাহিব গুরুদ্বার পাকিস্তান দেওয়া বড় ভুল হয়ে যায়।

কংগ্রেসের ভুলের সংশোধন

কংগ্রেসের ভুলের সংশোধন

কংগ্রেসের ৭০ বছরের ভুল তিনি সংশোধন করেছেন। সমাবেশে জানিয়েছেন মোদী। কর্তারপুর করিডর তৈরির কাজ এসেছিল তাঁর কাছে। সেই কাজই তিনি করেছে।

কংগ্রেসের কাছে প্রশ্ন

কংগ্রেসের কাছে প্রশ্ন

দেশ ভাগের সময় কেন কর্তারপুরকে পাকিস্তানের হাতে দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন কেন কংগ্রেসের সামনে রাখা হবে না, সেই প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী।
কংগ্রেস যদি একটু নজর দিত তাহলে, সীমান্ত থেকে মাত্র ৩ কিমি দূরে থাকা এই গুরুদ্বার ভারতের মধ্যেই থাকত। এরপরেও কেন ৭০ বছরে করিডোর তৈরি করা হয়নি সেই প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রী।

ধারনা ছিল না কংগ্রেসের

ধারনা ছিল না কংগ্রেসের

কংগ্রেস নেতাদের জন্যই ১৯৪৭-এ কর্তারপুর পাকিস্তানে চলে যায়। শিখ সম্প্রদায় এবং গুরুনানকদেব সম্পর্কে কংগ্রেসের কোনও ধারনা ছিল না বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

'যাঁরা বিজেপিকে ক্ষমতায় এনেছে তাঁদের জন্যই কর্তারপুর'

'যাঁরা বিজেপিকে ক্ষমতায় এনেছে তাঁদের জন্যই কর্তারপুর'

যাঁরা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তাঁদের জন্যই কর্তারপুর করিডরের কাজ শুরু করা হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+