রায়গড়ে বিরোধীদের ফের সিবিআই জুজু দেখিয়ে কৃষক-দরিদ্রদের পাশে থাকার বার্তা মোদীর

ছত্তিশগড়ের রায়গড়ে বিজেপির জনসভায় দাঁড়িয়ে ফের একবার দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী।

কেউ কিছু না করলে ভয় পাওয়ার কী আছে? আপনি কিছু না করলে কেন ভয় পাবেন? কোনও এজেন্সি কারণ ছাড়া জিজ্ঞাসাবাদ করে নাকি? সিবিআই ও ইডি ইস্যুতে বিরোধীদের অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে বল বিরোধীদের কোর্টে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের রায়গড়ে বিজেপির জনসভায় দাঁড়িয়ে ফের একবার দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী।

 বিরোধীদের ফের সিবিআই জুজু দেখিয়ে কৃষক-দরিদ্রদের পাশে থাকার বার্তা মোদীর

এদিন গান্ধী পরিবারকে কড়া আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, কংগ্রেস পরিবারের প্রায় সকলের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। এমন অবস্থা যে বেশিরভাগ সদস্য জামিনে মুক্ত রয়েছেন। অথবা অগ্রিম জামিন নিয়ে রেখেছেন।

এদিন কৃষকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখেন মোদী। কেন্দ্র সরকার কৃষকদের জন্য নানা ইতিবাচক পদক্ষেপ করেছে, তাদের জীবনে বদল আনার কাজে গত সাড়ে চার বছরে তাঁর সরকার কাজ করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। কৃষকদের সরকার ৬ হাজার টাকা করে বছরে ভাতা দিচ্ছে। সেই নিয়ে বিরোধীদের সমালোচনাকে কটাক্ষ করেন মোদী।

কৃষক পরিবার এই টাকা দিয়ে নিজেদের ছোট ছোট চাহিদা পূরণ করতে পারবে। এছাড়াও কৃষকদের জন্য ও দেশের দরিদ্র পরিবারের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে। স্বাস্থ্যবীমার সুবিধা সকলের কাছে পৌঁছে যাচ্ছে। বড় রোগের চিকিৎসা করাতে সাধারণ মানুষ এগিয়ে আসছেন। গরিব মানুষের মুখে হাসি ফুটছে।

আর এই আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পকে বিরোধীরা সমালোচনা করছে। বলে মোদী অভিযোগ করেছেন। এদিন মহাজোটকেও কটাক্ষ করে মোদী বলেন, এটা গোঁজামিলের জোট। একসময়ে যারা কংগ্রেসকে আক্রমণ করে দল ছেড়েছিল তাঁরাই নিজেরা বাঁচতে একসঙ্গে হাত ধরাধরি করছে। সংসদে দাঁড়িয়েও যেভাবে বিরোধী জোটকে কটাক্ষ করেছিলেন, রায়গড়ের সভায় গিয়েও একই বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি আবেদন করেন যাতে জনতা তাঁদের ভোট না দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+