'তাঁর নাম ইন্দিরা গান্ধী', পুরানো কথা মনে করিয়ে কংগ্রেসকে একহাত মোদীর

নেহেরুকে সামনে রেখে কংগ্রেসকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। একেবারে পুরানো বিষয়কে তুলে আনলেন। এমনকি ইন্দিরা গান্ধী প্রসঙ্গ টেনেও বামেদের ইতিহাস মনে করালেন নরেন্দ্র মোদী

রাজ্যসভায় বক্তব্য রাখতে ফের কংগ্রেসকে একহাত নিলেন মোদী! টেনে আনলেন ইন্দিরা গান্ধীর নামও। রাজ্য সরকারগুলিকে কেন্দ্র হেনস্থা করে যে অভিযোগ বারবার উঠছে তারই কড়া ভাষায় এদিন জবাব দেন মোদী। তাঁর দাবি যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। কারণ তিনি নিজেও এক সময়ে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।

পুরানো কথা মনে করিয়ে কংগ্রেসকে একহাত মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন, সহযোগিতার সম্পর্ক রেখে কীভাবে চলতে হয় তা জানা আছে তাঁর। মোদী বলেন, আমরা দেশের উন্নয়নকে মাথায় রেখে আমাদের রীতি বজায় রেখে চলি। আর এই প্রসঙ্গেই কংগ্রেসকে কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি।

মোদী বলছেন, সংবিধানকে অপব্যবহার করেছে কংগ্রেস। জরুরি অবস্থা কিংবা আর্টিক্যাল ৩৫৬ প্রয়োগ করে রাজ্যগুলি নিয়ন্ত্রণ যেভাবে নিয়ে নেওয়া হয়েছিল তা আরও একবার বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দেন নরেন্দ্র মোদী।

তাঁর মতে, শুধু তাই নয় একজন প্রধানমন্ত্রী ৫০ বার ৩৫৬ ধারা প্রয়োগ করে হাঁফ সেঞ্চুরি করেছিলেন। আর তাঁর নাম ইন্দিরা গান্ধী। বিরোধীরা যখন প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগান দিতে থাকেন তখন মোদী এই ভাষাতেই কংগ্রেসকে পালটা বার্তা দেন। শুধু কংগ্রেসকেই নয়, বামপন্থী দলগুলিকেও এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন নমো! নেহেরুর কথা মনে করিয়ে দিয়ে বাম দলগুলিকে তীব্র আক্রমণ করেছেন তিনি।

বিশেষ করে কেরলের কথা তাঁর বক্তব্যে তুলে এনে কীভাবে বাম দলগুলি কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তা নিয়েই প্রশ্ন তোলেন মোদী।

বলে রাখা প্রয়োজন, এদিন প্রায় ৯০ মিনিট বক্তব্য রাখেন তিনি। আর তাঁর দীর্ঘ বক্তব্যে তাঁর আমলে কি কি উন্নয়ন হয়েছে সেই বিষয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে নেহেরুকে তুলে এনে কংগ্রেস এবং রাহুল গান্ধীকেও আক্রমণ শানান মোদী। বলেন, ৬০০ সরকারি যোজনা শুধুমাত্র নেহেরু এবং গান্ধী পরিবারের নামে রয়েছে। কিন্তু তাঁর প্রজন্মের কেউ কেন নেহেরু সারনেম রাখতে ভয় পায়?

আরও বলেন, আমাদের প্রাচীন একটা দেশ। যেখানে একাধিক ব্যক্তির অবদান আছে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই দেশ কোনও পরিবারের সদস্য নয়।

আর তা বলতে গিয়ে বলেন, আন্দামানের একটি দ্বীপের নাম নেতাজির নামে রাখা হয়েছে। যাঁরা আমাদের সেনাকে অপমান করতে ছাড়েন না, দ্বীপের নাম সেই পরমবীরচক্র প্রাপ্ত সেনাদের নামে করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মোদী। আর তাতে আপানাদের কষ্ট হচ্ছে বলে মন্তব্য তাঁর। একেবারে নাম না করে কংগ্রেসকে তুলোধোনা প্রধানমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+