৫৫ বছর বনাম ৫৫ মাস! তিনিই দেশের মজদুর নম্বর ওয়ান, বললেন মোদী
তিনিই দেশের মজদুর নম্বর ওয়ান। নিজের রাজ্য গুজরাতের আহমেদাবাদের এক সমাবেশে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনিই দেশের মজদুর নম্বর ওয়ান। নিজের রাজ্য গুজরাতের আহমেদাবাদের এক সমাবেশে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী আহমেদাবাদে প্রধানমন্ত্রী শ্রম যোগী পেনশন যোজনা সূচনা করেন। সমাবেশে নিজের সরকারের উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেন। পাশাপাশি কংগ্রেসের কড়া সমালোচনা করেন তিনি।

মজদুরের মসীহা এবং গরিব হঠানোর ডাক ডাক দেওয়া কংগ্রেস ও বামেদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, লোকে ৫৫ বছরের কাজ দেখেছে আর চায়ে ওয়ালায় ৫৫ মাসের কাজ দেখেছে। সমাবেশ থেকে নিজের সরকারের কাজের দিকগুলি তুলে ধরেন। তিনি বলেন, কর্মরত হবু মায়েদের ছুটি ১২ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ করেছে তাঁর সরকার। দেশের কিষাণ সম্মান নিধি চালু করা হয়েছে। শ্রমিক যোজনায় ১৪.৫ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী আহমেদাবাদে প্রধানমন্ত্রী শ্রম যোগী পেনশন যোজনা সূচনা করেন। সঙ্গে ডিজিট্যাল ইন্ডিয়ার তারিফ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পে সুবিধা নিতে কমন সার্ভিস সেন্টারে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে আধার নম্বর এবং ব্যাঙ্কের বিস্তারিত তথ্য থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই কাজ হয়ে যাবে। যাঁরা ডিজিট্যাল ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন, তাঁরা এর প্রভাব বুঝতে পারবেন না, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এর জন্য ৩০ টাকা লাগলেও, কোনও উপভোক্তাকে এই টাকা নিজের পকেট থেকে দিতে হবে না। কমন সার্ভিস সেন্টারের কর্মীদের টাকা দেবে ভারত সরকার।
প্রধানমন্ত্রী বলেন সর্বনিম্ন ৩০০০ টাকা পেনশন পাওয়া যাবে। যদি ৬০ বছর বয়সে কোনও পেনশন প্রাপক মারা যান, তাহলে তা পাবেন ওই পেনশনারের কাছের জন। আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানকার বেশিরভাগ উপকারীই শ্রমিক শ্রেণির।












Click it and Unblock the Notifications