দিল্লির পরিস্থিতি নিয়ে মুখ খললেন মোদী, শান্তি বজায় রাখার বার্তা প্রধানমন্ত্রীর
দিল্লিতে সিএএ নিয়ে শুরু হওয়া হিংসার রেশ এখনও জারি। এরই মধ্যে নতুন করে মৃত্যুর খবর আসছে দিল্লি থেকে। এই পরিস্থিতিতেই দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আবেদন করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এরই মাঝে খবর পাওয়া যায় যে দিল্লির চাঁদবাগ এলাকার একটি নালা থেকে এক গোয়েন্দা অফিসারের পরিত্যক্ত দেহ উদ্ধার করে পুলিশ। দিল্লিতে সিএএ হিংসায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম কয়েকশ।
|
দিল্লিতে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আবেদন প্রধানমন্ত্রী মোদীর
টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, 'আমি দিল্লিতে বসবাসকারী আমার বোন এবং ভাইদের প্রতি সর্বদা শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আবেদন করছি। দিল্লির বিভিন্ন অঞ্চলে বিরাজমান পরিস্থিতি নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনা চালাচ্ছি আমরা। পুলিশ ও অন্যান্য সংস্থাগুলি শান্তি ও স্বাভাবিকতা নিশ্চিত করতে আপ্রাণ কাজ করছে।'
|
বর্তমানে দিল্লিতে পরিস্থিতি শান্ত করতে হবে দ্রুত, দাবি প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী আরও লেখেন, 'শান্তি ও সম্প্রীতি আমাদের নৈতিকতার কেন্দ্রস্থল। এটি গুরুত্বপূর্ণ যে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে হবে যত দ্রুত সম্ভব।'

ট্রাম্প ফিরতেই দিল্লির দিকে নজর দেন মোদী
এদিকে রাজধানীতে এরকম পরিস্থিতির মধ্যেই ভারত সফর করে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর শেষ করে ট্রাম্প নিজের দেশে ফিরতেই দিল্লির উপর নজর দিনেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এক কেন্দ্রীয় মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি।

মোদীর ডাকা মন্ত্রিসভার বৈঠকে থাকবেন ডোভালও
শনিবার শুরু হওয়া সিএএ সমর্থক ও সিএএ বিরোধীদের মধ্যে সংঘর্ষের রেশ মঙ্গলবার মাঝ রাতেও কাটেনি। এই পরিস্থিতির পর্যালোচনা করতেই আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে বিশেষ পুলিশ কমিশনার নিয়োগ কেন্দ্রের
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে বিশেষ পুলিশ কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্র। সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের অফিসার এস এন শ্রীবাস্তবকে এই পদে নিয়োগ করা হয়েছে। গোষ্ঠী সংঘর্ষের মধ্যে দিল্লির সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ শাখার (ইডাব্লু) তরফ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে দুষ্কৃতী দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।












Click it and Unblock the Notifications