দেওঘরে রোপওয়ে উদ্ধার অভিযান, আধিকারিকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

দেওঘর (Deoghar) রোপওয়ে উদ্ধার অভিযানে যুক্ত আধিকারিকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) । তিনি বলেছেন, গোটা দেশ উদ্ধার (rescue) কাজ দেখেছে। তাঁরা সবাই উদ্ধারকর্মীদের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।

দেওঘর (Deoghar) রোপওয়ে উদ্ধার অভিযানে যুক্ত আধিকারিকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) । তিনি বলেছেন, গোটা দেশ উদ্ধার (rescue) কাজ দেখেছে। তাঁরা সবাই উদ্ধারকর্মীদের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন। এদিন প্রধানমন্ত্রী দেওঘর রোপওয়ে দুর্ঘটনায় জড়িত আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

উদ্ধার কর্মীদের প্রশংসা

প্রধানমন্ত্রী এদিন উদ্ধারকর্মীদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, তাঁরা অনেক দেশবাসীর উদ্ধারের পিছনে রয়েছেন। তিনি বলেন, দেশবাসী সেনাবাহিনী, বিমান বাহিনী, এনডিআরএফ, আইটিহিরি এবং পুলিশ বাহিনীর কাজে গর্বিত। কেননা তাঁরা দেশবাসী সংকট থেকে নিরাপদে বের করে আনার ক্ষমতা রাখেন। তিনি বলেন, এই বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে, দেশ যখনই কোনও সংকটের মধ্যে পড়ে, তখন সবাই একত্রিত হয়ে সেই সংকট থেকে বেরিয়ে আসে।

দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোকপ্রকাশ

দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোকপ্রকাশ

পাশাপাশি প্রধানমন্ত্রী দেওঘরের রোপওয়ে দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোকপ্রকাশ করেন। এই ঘটনায় যাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদেরও দ্রুত আরোগ্য কামনা করেন। প্রসঙ্গত উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেছিলেন প্রধানমন্ত্রী তিনি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমনিত শাহের সঙ্গেও আলোচনা করেছেন। এই উদ্ধার কাজে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও, ইন্দো-তিবেটান পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম কাজ করেছিল।

৪০ ঘন্টার অপারেশন, ৩ জনের মৃত্যু

৪০ ঘন্টার অপারেশন, ৩ জনের মৃত্যু

দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধার কাজ চলে প্রায় ৪০ ঘন্টা ধরে। যেখানে ৩ জনের মৃত্যু হয়। ঝাড়খণ্ডের দেওঘরের ত্রিকূট পাহাড়ের রোপওয়েতে ৭০ জন আটকা পড়েছিলেন। রবিবার বিকেল ৫ টায় দুটি কেবল কারের সংঘর্ষে রোপওয়ে বন্ধ হয়ে যায়। এরপর সোমবার ও মঙ্গলবার উদ্ধার কাজ চলে। সোমবার কয়েকজনকে উদ্ধারের পরে মঙ্গলবার বাকিদের উদ্ধার করা হয়। রবিবার রোপওয়ে বন্ধ হওয়ার পরে মঙ্গলবার পর্যন্ত উদ্ধার কাজ চলার সময়ে তিন জনের মৃত্যু হয়। হেলিকপ্টারের উদ্ধারের সময় পশ্চিমবঙ্গের বর্ধমানের এক বাসিন্দা মারা যান। মঙ্গলবার দেওঘরের ঝাসুগাড়ির এক মহিলাকে হেলিকপ্টারে তোলার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়। ঘন বনের ওপরে কেবল কারগুলি ঝুলে ছিল।

 ঘটনার তদন্তের নির্দেশ

ঘটনার তদন্তের নির্দেশ

ড্রোনের মাধ্যমে আটকে পড়া পর্যটকদের কাছে খাবার ও জল পাঠানো হয়। আহতরা ভর্তি দেওঘর সদর হাসপাতালে। ঝাড়খণ্ড হাইকোর্টের তরফে দেওঘরের রোপওয়ে দুর্ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। পাশাপাশি আদালত তদন্তের নির্দেশ দিয়ে সরকারকে ২৬ এপ্রিলের আগে রিপোর্ট জমা দিতে বলেছে। হাসপাতালে আহত অবস্থায় ভর্তি পশ্চিমবঙ্গের এক বাসিন্দা জানিয়েছে ভবিষ্যতে কোথাওয় রোপওয়েতে চড়ার আগে দ্বিতীয়বার চিন্তা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+