ইন্ডিয়া গেটে বসছে নেতাজি-মূর্তি, ১২৫তম জন্মবর্ষে বিশেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর
ইন্ডিয়া গেটে বসছে নেতাজি-মূর্তি, ১২৫তম জন্মবর্ষে বিশেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর
ইন্ডিয়া গেটে বসছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। শুক্রবার টুইট করে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁর মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গ্র্যানাইটের তৈরি মূর্তি উদ্বোধন করা হবে। যতদিন মূর্তির কাজ শেষ না হয়, ততদিন ওই জায়গায় থাকবে হলোগ্রাম স্ট্যাচু।

নেতাজিকে বিশেষ সম্মান দিতেই এই ভাবনা
এবার প্রজাতন্ত্র দিবসে থিম করা হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব। এবার আবার নেতাজির ১২৫তম জন্মবর্ষ। তাই নেতাজির জন্মজয়ন্তী থেকেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। নেতাজিকে বিশেষ সম্মান দিতেই এই ভাবনা বলে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে।

বাংলাকে অপমান করা মানেই নেতাজিকে অপমান নয়!
এবার বাংলার তৃণমূল সরকার নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজির ট্যাবলো প্রদর্শ করতে চেয়েছিল প্রজাতন্ত্র দিবসে। কিন্তু সেই ট্যাবলো বাতিল করে দেওয়া হয়। তা বাঙালির অপমান, নেতাদির অপমান বলে বর্ণনা করা হচ্ছিল। কেন্দ্র বাংলাকে ছোট করার জন্য তা করেছে বলে অভিযোগ উঠেছিল। আর বাংলাকে অপমান করা মানেই নেতাজিকে অপমান।
|
নেতাজিকে বিশেষ সম্মান দিতে ইন্ডিয়া গেটে মূর্তি
এই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নিল কেন্দ্রীয় সরকার। নেতাজিকে এভাবে বিশেষ সম্মান দেওয়ার পরিকল্পনা হল নেতাজি জন্মজয়ন্তীর ঠিক প্রাক-মুহূর্তে। আর দুদিন বাকি নেতাজি-জয়ন্তীর। তার আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়ে দিলেন নেতাজিকে বিশেষ সম্মান দিতে ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির মূর্তি।

মূর্তির কাজ শেষ না হওয়া পর্যন্ত হলোগ্রাম স্ট্যাচু নেতাজির
নেতাজির এই মূর্তি প্রমাণ করবে, তিনি ভারতের কাছে কতখানি মাহাত্যপূর্ণ। এবং ভারত তাঁর কাছে কত ঋণী। যতদিন মূর্তির কাজ শেষ না হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ইন্ডিয়া গেটে। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত ফের সেই মূর্তির দিকে চোখ আপামর ভারতবাসীর।

ট্যাবলো-বিতর্কের জবাবে নেতাজির মূর্তি স্থাপন?
প্রধানমন্ত্রী জানান, ইন্ডিয়া গেটে নেতাজির ওই মূর্তি দেশবাসীর অফুরান ঋণ স্বীকারের প্রতীক হয়ে থাকবে। নেতাজির ১২৫তম জন্মবর্ষ উদযাপনের দুদিন আগে প্রধানমন্ত্রী এই ঘোষণায় সমস্ত প্রচার নিজের দিকে টেনে নিলেন। এই ঘোষণা এককথায় মাস্টারস্ট্রোক ভারতীয় রাজনীতিতে। নেতাজির জন্মজয়ন্তীর আগে বিজেপি সরকারের ট্যাবলো-বিতর্কের জবাবও রয়েছে এই মূর্তি তৈরির সিদ্ধান্তে।

পালে হাওয়া টানতে এবার নেতাজি-মূর্তি?
নেতাজির প্রতিষ্ঠিত পার্টি ফরওয়ার্ড ব্লকের তরফে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে সাধবুবাদ জানালেও, এর পিছনে যে গভীর রাজনীতি লুকিয়ে রয়ছে তার ব্যাখ্যা করতেও ভুলে যায়নি। নেতাজিকে ইন্ডিয়া গেটে স্থান দিয়ে তাঁকে সম্মান জানানো হচ্ছে ঠিকই। কিন্তু তা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, এটাই যা গায়ে লাগছে। উল্লেখ্য, এর আগে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের বিরাচকার মূর্তি স্থাপন করে পালে হাওয়া টেনেছিল বিজেপি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications