Mann Ki Baat: একটি গাছ মায়েদের নামে, তৃতীয় সরকারের প্রথম মন কি বাতেই নতুন কর্মসূচি ঘোষণা করলেন মোদী

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম মন কি বাত অনুষ্ঠান হল। আর প্রথম মন কি বাত অনুষ্ঠানেই নতুন কর্মসূচি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিশ্বে জলবায়ু পরিবর্তন ভয়াবহ আকার নিয়েছে। যার জেরে অনাবৃষ্টি-অতিবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দেশবাসীকে গাছ লাগানোর অনুরোধ করেছেন। সকলে সকলের মায়ের নামে একটি করে গাছ লাগান। অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির তিনি নাম দিয়েছেন'এক পেড় আপনি মাকে নাম'। মোদীর এই কর্মসূচির সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে পরিবেশ রক্ষার বার্তা আবার আরেকদিকে মহিলা ভোটারদের খুশি করার একটি রাজনৈতিক কৌশলও রয়েছে বলে মনে করা হচ্ছে।

tree

প্রসঙ্গত উল্লেখ্য এবারের ভোটে মহিলা বিপুল ভাবে সাড়া দিয়েছেন এবং ভোট দিয়েছেন বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। মহিলা ভোটারদের এই স্বতোঃস্ফূর্ত ভোটদানের জন্য কমিশনও ধন্যবাদ জানিয়েছিল। গত কয়েক বছরে প্রতি ভোটেই মহিলা ভোটারদের উপরে বিশেষ নজর দেওয়া শুরু হয়েছে। ভোট আসলেই প্রায় সব রাজনৈতিক দলই মহিলা ভোটারদের টানতে কিছু না কিছু ঘোষণা করছে।

বিজেপিও তাতে বাদ যায়নি। এবারও বিজেপির ভোটে মহিলা ভোটারদের বড় একটা অবদান রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার প্রথম মনকি বাতে মায়েদের সম্মানে গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করে সেই মহিলা ভোটারদের খুশি করার প্রচেষ্টাই রয়েছে মোদী সরকারের এমনই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে এদিনের মন কি বাত অনুষ্ঠান অলিম্পিকে ভারতীয় স্পোর্টসম্যানদের সমর্থনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সামনের অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের আরও বেশি করে উৎসাহ দানের কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন অলিম্পিকে ৯০০ ইভেন্টে যোগদান করছে ভারতীয় অ্যাথলিটরা। তাঁদের উৎসাহ দিতে নতুন ক্যাম্পেন শুরু করেছেন তিনি ' Cheer4Bharat'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+