Kerala Landslide: কেরলে ভয়বহ ধস, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। ধসে চাপা পড়ে রয়েছেন শতাধিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী।

মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আহতদের ৫০,০০০ টাকা করে চিকিৎসার খরচ দেওয়া হবে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

Kerala Landslide
Photo Credit: PTI

সোমবার ভোররাতে ঘটে ঘটনাটি। প্রায় ঘুমন্ত অবস্থাতেই ধসে চাপা পড়ে যান শতাধিক মানুষ। গত কয়েক দিন ধরেই কেরলের ওয়েনাড়ে প্রবল বর্ষণ চলছে। ফলে ওয়েনাড়ের পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ধস নামার ঘটনা ঘটে চলেছে। গতকাল রাত দুটো থেকে ভোর চারটের মধ্যে ঘটনাটি ঘটে। কেউ বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে গাডের উপরে নেমে আসে ভেজা মাটির স্তুপ।

ইতিমধ্যেই বায়ুসেনার কপ্টার উদ্ধারকাজ শুরু করেছে। কারণ প্রবল বর্ষণে ওয়েনাড়ের একাধিক রাস্তা ভেঙে গিয়েছে। তার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক জায়গা। উদ্ধারকারী দলের পক্ষে সেখানে নিরাপদে পৌঁছনো সম্ভব হচ্ছে না। ফলে উদ্ধারকাজে অনেকক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে সেকারণে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বায়ুসেনার সঙ্গে কথা বলেছেন। এবং বায়ুসেনার কপ্টারে করে উদ্ধারকরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হচ্ছে।

উদ্ধারকাজে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নির্দেশ দিয়েছেন কেরলে উদ্ধারকাজে যেন এগিয়ে যান দলের নেতারা। তাঁরা যেন উদ্ধারকাজে সহযোগিতা করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেছেন। এবং উদ্ধারকাজ নিয়ে খোঁজ খবর নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+