প্রতিরক্ষা এবং সামরিক ক্ষেত্রে একাধিক চুক্তি ভারত-ব্রিটেনের, বরিস জনসনের সফরকে ঐতিহাসিক বললেন মোদী
প্রতিরক্ষা এবং সামরিক ক্ষেত্রে একাধিক চুক্তি ভারত-ব্রিটেনের, বরিস জনসনের সফরকে ঐতিহাসিক বললেন মোদী
২ দিনের ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে একাধিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন করে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্রিটেনের সঙ্গে চুক্তি বদ্ধ হতে চায় ভারত। প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ভারত সফরে বরিস জনসন
২ দিনের সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রজাতন্ত্র দিবসে তাঁর আসার কথা ছিল। কিন্তু সেসময় করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেওয়ায় ভারত সফরে আসার ঝুঁকি নেননি বরিস। করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে সেকারণে ভারত সফরে এসেছেন তিনি। গতকালই ভারতে অবতরণ করেন বরিস জনসন। তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল গুজরাতে গান্ধীজির আশ্রম ঘুরে দেখেন তিনি। চরকাও কেটেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে আলোচনা
ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। হায়দারাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। সূত্রের খবর দুই দেশের প্রধানদের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বরিস জনসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন দুই দেশের মধ্যে এবার থেকে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই ভারত সফরকে ঐতিহাসিক বলে জানিয়েছেন মোদী। িতনি বলেছেন, আজাদি কি অমৃত মহোৎসব চলাকালীন ব্রিটেেনর প্রধামন্ত্রীর এই ভারত সফর ঐতিহাসিক বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেন নিয়ে আলোচনা
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এবং আফগানিস্তান নিয়ে আলোচনা করেছেন দুই দেশের নেতা। রাশিয়ার আচরণ নিয়ে ভীষণ ভাবে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আফগানিস্তানকে জঙ্গিরা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ নিয়ে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। ইউক্রেনের উপরে হামলা করায় রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ব্রিটেন। একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার উপরে।

বাণিজ্যে নতুন আশা
ভারত এবং ব্রিটেন দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বরিস জনসনের সঙ্গে তিনি ব্রিটেনের সঙ্গে বিনা শুল্কে বাণিজ্য করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এবং এই বছরের শেষে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে দুই দেশের মধ্যে। পারস্পরিত উন্নয়নের স্বার্থে ২০৩০ পর্যন্ত দুই দেশ একাধিক বিষয়ে সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার একটি রোড ম্যাপ নিয়েও আলোচনা হয়েছে।












Click it and Unblock the Notifications