শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, সমবেদনা জানালেন রাহুল গান্ধী

শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, সমবেদনা জানালেন রাহুল গান্ধী

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিনজো আবের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেন। টুইটারে রাহুল গান্ধী শিনজো আবের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শিনজো আবের মৃত্যুর পর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একাধিক টুইট করেন। সেখানে বার বার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেন। মোদী টুইটে লেখেন, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আবের পরিবারের পাশাপাশি জাপানের নাগরিকদের সমবেদনা জানান। মোদি টুইট করে আবের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ করেন। তিনি বলেন, সম্প্রতি জাপান সফরে তিনি আবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাঁর সঙ্গে বৈঠক হয়। মোদী জানান, ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে আবে সব সময় জোর দিতেন।

সমবেদনা রাহুল গান্ধীর

সমবেদনা রাহুল গান্ধীর

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুকে শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জাপানের নাগরিক ও আবের পরিবারকে সমবেদনা জানান। তিনি বলেন, আবের মৃত্যুর সঙ্গে সঙ্গে এশিয়া একজন ভালো নেতাকে হারাল। ইন্দো-জাপান সম্পর্ক মজবুত করতে তাঁর ভূমিকা ভোলা যাবে না। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাঁর ভূমিকা দীর্ঘদিন মানুষের মনে থাকবে।

নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ আবে

নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ আবে

শুক্রবার সকালে পশ্চিম জাপানের নোরা শহরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। এরপরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে। সব চেষ্টা ব্যর্থ করে আবের মৃত্যু হয়। শিনজো আবে আট বছর জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। কিন্তু তিনি রাজনীতি থেকে সরে আসেননি। শুক্রবার সকালে তিনি একটি নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান

প্রত্যক্ষদর্শীদের বয়ান

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়। তাঁকে পিছন থেকে পরপর দুটো গুলি করা হয়। একটা গুলি কানের পাশ দিয়ে চলে গেলেও দ্বিতীয় গুলিটি আবের বুকে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, প্রথম গুলির শব্দ শোনা যায়নি। তবে দ্বিতীয় গুলির শব্দ তাঁরা শুনতে পেয়েছেন। সূত্রের খবর, শিনজো আবের ওপর গুলি চালাতে শট গান ব্যবহার করা হয়েছে। জাপান পুলিশ ইতিমধ্যে বন্দুকবাজকে আটক করেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+