দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে মোদী-বলসোনারো বৈঠক, স্বাক্ষরিত হবে বাণিজ্যিক চুক্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর মেসিয়াস বলসোনারো শনিবার ভারত-ব্রাজিলের মধ্যে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সংযোজনের লক্ষ্যে বৈঠক করেন। প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে আজই ভারতে আসেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানাতে রাষ্টরপতি ভবনে আয়োজিত হয় একটি অনুষ্ঠানের। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাশাপাশি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই আলোচনা হয়।

১৫টি চুক্তি স্বাক্ষরিত হবে
এই সফর চলাকালীন উভয় দেশের মধ্যে ১৫টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা এবং সুরক্ষা, ওষুধ এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রের সহযোগিতা বাড়ানোর জন্য বোঝাপড় আরও সুদৃড় হবে বলে আশা করা হচ্ছে।

৮.২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি
এই সফরে তার সঙ্গে আছেন আটজন মন্ত্রী, তাঁর মেয়ে, উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ সেই দেশের বড় ব্যবসায়ীরা। এই সফরের ফলে ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির অর্থনীতিতেও বদল আসতে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞদের। এই সফর চলাকালীন ব্রাজিল ও ভারতের মধ্যে ৮.২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি হবে বলে জানা গিয়েছে।

ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়বে
দুই দেশই মনে করছেন যে এই সফরের ফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়তে পারে। এই মুহূর্তে ব্রাজিলে ভারতের বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে ব্রাজিলের ভারতে বিনিয়োগের পরিমাণ এক মিলিয়ন মার্কিন ডলার। এই সফরের ফলে এই বিনিয়োগ আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। তাই বলসোনারোকে স্বাগত জানাতে সাজো সাজো রব দিল্লিতে।

ব্রাজিল প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টুইট বিদেশমন্ত্রীর
ব্রাজিল প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, '২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারোকে প্রধান অতিথি হিসাবে স্বাগত জানাতে পেরে সন্তুষ্ট। তাঁর সফরটি আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সুযোগ উন্মুক্ত করবে।'












Click it and Unblock the Notifications