দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ায় দেবেন্দ্র ফড়নবিশকে অভিনন্দন মোদী-শাহের
দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় দেবেন্দর ফড়নবিশকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে সবাইকে অবাক করে কংগ্রেস ও শিবসেনার সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পদক্ষেপ নেয় এনসিপি। দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।
|
মোদীর টুইট
এই ঘটনার পর দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের উদ্দেশ্যে টুইট করেন প্রধানমন্ত্রী। টুইট বার্তায় তিনি লেখেন, "আমি দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত যে মাহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দুইজন হাত মিলিয়ে খুব ভালো কাজ করবেন।"
|
অমিত শাহর টুইট
এদিকে সরকার গঠনের জন্য এনসিপির সাহায্য পাওয়ায় অজিতকে ধন্যবাদ জানান বিজেপি-র সর্বভারতী সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক টুইট বার্তায় দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে অভিনন্দন জানিয়ে অমিত শাহ লেখেন, "আমি দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে এই সরকার মহারাষ্ট্রের উন্নয়ন, কল্যাণ ও বিকাশের জন্য নিরন্তন প্রচেষ্টা করবে এবং এই ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এরা রাজ্যের উন্নয়নের জন্য এক আলাদা মাপদন্ড স্থাপন করবে।"

গতকালের সমীকরণ বদলে সরকার গঠন বিজেপির
গতকাল রাত পর্যন্ত সবাই জানত যে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস, এনসিপির সমর্থনে সরকার গঠন করতে চলেছে শিবসেনা। কাল পর্যন্ত শিবসেনার তরফে সঞ্জয় রাউত সেনার নেতৃত্বাধীন সরকারের কথা বলেন। তবে হঠাৎ আজ সকালে উদ্ধব ঠাকরের স্বপ্নে জল ঢেলে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। এবশ্য এই প্রথমবার বিজেপিকে সমর্থ জানাতে এগিয়ে আসেনি এনসিপি। এর আগে ২০১৪ সালেও যখন বিজেপি সংখ্যালঘু সরকার গঠন করে এনসিপি বাইরে থেকে সমর্থন জানিয়েছিল বিজেপি। তবে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির সঙ্গে সরাসরি হাত মেলানে এই প্রথম। মহারাষ্ট্রে বিজেপির ১০৫ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। অন্য দিকে এনসিপির ৫৪ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন।












Click it and Unblock the Notifications