রোজগার মেলার সূচনায় প্রধানমন্ত্রী মোদী! ৭১ হাজার নতুন নিয়োগপ্রাপ্তকে অফার লেটার

দ্বিতীয় রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭১ হাজার নতুন নিয়োগপ্রাপ্তকে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিয়োগপত্র তুলে দেন। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সর

দ্বিতীয় রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭১ হাজার নতুন নিয়োগপ্রাপ্তকে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিয়োগপত্র তুলে দেন। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সরকার উদ্যোগের অংশ হিসেবে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে।

একমাসের মধ্যে দ্বিতীয়বার রোজগার মেলা

একমাসের মধ্যে দ্বিতীয়বার রোজগার মেলা

একমাসের মধ্যে দ্বিতীয়বার নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়োগপত্র দিতে রোজগার মেলায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ২২ নভেম্বরের আগে প্রধানমন্ত্রী ২২ অক্টোবর প্রথম রোগজার মেলায় প্রায় ৭৫ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন।
এব্যাপারে প্রধানমন্ত্রী বলেনয় উত্তরপ্রদেশ, গুজরাত, জম্মু ও কাশ্মীর-সহ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুবক-যুবতীদের চাকরি দিতে গতমাসে রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, এই নিয়োগপত্রগুলি শুধুমাত্র একটি প্রবেশের বিন্দু যা বৃদ্ধির জগতকে খুলে দেয়। সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নিয়ে যোগ্য হয়ে ওঠার অনুরোধও করেন প্রধানমন্ত্রী মোদী।

গোয়া-ত্রিপুরাতেও হবে রোজগার মেলা

গোয়া-ত্রিপুরাতেও হবে রোজগার মেলা

প্রধানমন্ত্রী বলেছেন, কিছু দিনের মধ্যে গোয়া ও ত্রিপুরায় সেখানকার সরকারও একই ধরনের রোজগার মেলার আয়োজন করবে।
গুজরাত ও হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। সেখানে লাগু হওয়া আদর্শ আচরণবিধির কারণে এই দুই রাজ্য থেকে যুবক-যুবতীদের বাদ দিয়ে এদিন দেশের ৪৫ টি জায়গা থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

 কেন্দ্রের যাবতীয় নিয়োগপত্র রোজগার মেলার মাধ্যমে

কেন্দ্রের যাবতীয় নিয়োগপত্র রোজগার মেলার মাধ্যমে

রোজগার মেলা, একেবারের নিচের দিকের নিয়োগের ক্ষেত্রে নয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি-র মতো বিভিন্ন স্তরে একবছরের মধ্যে ১০ লক্ষের বেশি কর্মী নিয়োগের জন্য সরকার এই রোজগার মেলায় আয়োজন শুরু করেছে। এদিন যাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, সেইসব নিয়োগ করা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে।

চালু কর্মযোগী প্ল্যাটফর্মও

চালু কর্মযোগী প্ল্যাটফর্মও

প্রধানমন্ত্রী মোদী এদিন কর্মযোগীর প্রারম্ভ মডিউলও চালু করেছেন। বিভিন্ন সরকারি বিভাগে নতুন নিয়োগপ্রাপ্তদের অনলাইন ওরিয়েন্টশন কোর্সের জন্যই চালু করা হয়েছে এই কর্মযোগী প্ল্যাটফর্ম। এই মডিউলে সরকারিকর্মীদের জন্য একটি আচরণবিধি, কর্মক্ষেত্রের নীতি, মানবসম্পদ নীতি এবং অন্য সুবিধা ও ভাতা সম্পর্কে জানতে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। বলা ভাল সরকারি নীতির সঙ্গে অভ্যস্ত হতে এবং নতুন ভূমিকায় নিজেদেরকে পরিণত করে তুলতেই এই ব্যবস্থা। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কর্মযোগী প্রারম্ভ সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের সক্ষমতাও বৃদ্ধি করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+