নতুন বছরের প্রথম মন কি বাতে গান্ধী স্মরণ মোদীর, সুর চড়ালেন দুর্নীতি নিয়ে

নতুন বছরের প্রথম মন কি বাতে গান্ধী স্মরণ মোদীর, সুর চড়ালেন দুর্নীতি নিয়ে

নতুন বছরের প্রথম মন কি বাতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন-কি-বাতের ৮৫ তম পর্ব এটি। ২০২২ সালের প্রথম মন-কি-বাত বেলা ১১টার বদলে শুরু হয় সাড়ে ১১টায়। এদিন নরেন্দ্র মোদী স্মরণ করেন গান্ধীজিকে, কথা বলেন দুর্নীতি নিয়ে।

বছরের প্রথম মন কি বাতে গান্ধী স্মরণ মোদীর

কী কী বললেন প্রধানমন্ত্রী?

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, "আজ আমাদের বাপু মহাত্মা গান্ধীজীর মৃত্যুবার্ষিকী। এই ৩০ জানুয়ারিই আমাদের মনে করায় বাপুর শিক্ষার কথা। কয়েকদিন আগেই আমরা প্রজাতন্ত্র দিবসও উদযাপন করেছি।"

এরপরই তিনি বলেন, 'দুর্নীতি উইপোকার মতো দেশকে ফাঁপা করে দেয়, তাড়াতাড়ি পরিত্রাণ পেতে হবে।আমাদের কর্তব্যকে অগ্রাধিকার দিতে হবে; যেখানে কর্তব্যবোধ আছে সেখানে দুর্নীতি থাকতে পারে না।' তারপরেই বলেন ,'আজ আমরা আবারও আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, যা আমাদের দেশ ও দেশবাসীর ইতিবাচক অনুপ্রেরণা এবং সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। আমরা দেখেছি যে ইন্ডিয়া গেটের কাছে 'অমর জওয়ান জ্যোতি' এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখা এক হয়ে গিয়েছে।এই আবেগঘন মুহূর্তে অনেক দেশবাসী ও শহিদ পরিবারের চোখে জল এসেছিল।কয়েকজন প্রাক্তন সেনা কর্মী আমাকে লিখেছেন যে 'অমর জওয়ান জ্যোতি'শহিদদের প্রতি একটি মহান শ্রদ্ধা।আমি আপনাদের ন্যাশনাল ওয়াল মেমোরিয়াল পরিদর্শন করার জন্য অনুরোধ করছি।'এরপর তিনি বলেন , 'পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে এমন অনেকের নাম রয়েছে, যাঁদের সম্পর্কে খুব কম মানুষই জানেন। এঁরা হলেন আমাদের দেশের গর্ব, যাঁরা সাধারণ পরিস্থিতিতে অসাধারণ কাজ করেছেন।'এক কোটিরও বেশি শিশু আমাকে পোস্টকার্ডের মাধ্যমে তাদের মন কি বাত জানিয়েছে। এই পোস্টকার্ডগুলি দেশের অনেক জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও এসেছে।
এই পোস্টকার্ডগুলি আমাদের দেশের ভবিষ্যতের জন্য আমাদের নতুন প্রজন্মের বিস্তৃত এবং ব্যাপক দৃষ্টিভঙ্গির আভাস দেয়।

টিকা প্রসঙ্গে তিনি বলেন, 'ভারত খুব সফলভাবে করোনার বিরুদ্ধে লড়াই করছে। এটা গর্বের বিষয় যে এখনও পর্যন্ত প্রায় ৪.৫ কোটি শিশু কোভিড ভ্যাকসিন নিয়েছে।
আমাদের দেশে তৈরি ভ্যাকসিনের প্রতি আমাদের জনগণের বিশ্বাস শক্তির একটি বড় উৎস। এখন, কোভিড সংক্রমণের সংখ্যা কমছে। এটা খুবই ইতিবাচক লক্ষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+