Vande Bharat: ৭টায় ছাড়বে কাশ্মীরগামী বন্দে ভারত, টিকিট মাত্র ২০০০! যাবেন প্রধানমন্ত্রী মোদী নিজে

Vande Bharat Express Train: ইতিহাসের মুখোমুখি ভারত! রেল যোগাযোগে জুড়তে চলেছে জম্মু-কাশ্মীর। ২০২৫ সালেই তৈরি হবে নয়া ইতিহাস। এখনও পর্যন্ত যা খবর, জানুয়ারির মাঝামাঝি সময় নয়াদিল্লি-শ্রীনগর পর্যন্ত ছুটবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। আর তা করতে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের কাজগুলি শেষ করা হচ্ছে।

নয়াদিল্লি-শ্রীনগর রুটে নয়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) একাধিক টানেল-ব্রিজের উপর দিয়ে ছুটবে। সেই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু কাজ বাকি আছে বলে খবর। তা দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেই খবর।

Vande Bharat

  • Vande Bharat Express Train: ট্রেনে সফর করবেন প্রধানমন্ত্রী

'লাইভ হিন্দুস্থানে'র খবর অনুযায়ী, দিল্লি থেকে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চাওয়া হয়েছে। আর তা পেলেই এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি রেলের তরফে শুরু করে দেওয়া হবে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুধু উদ্বোধন নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ট্রেনে শ্রীগর পর্যন্ত সফর করতে পারেন। আর তা হবে একেবারে দেশের ইতিহাসে ঐতিহাসিক এক মুহূর্ত। কাজের পাশাপাশি চলছে ট্রায়াল রানও।

  • Vande Bharat Express Train: চলছে শেষ মুহূর্তের কাজ

এই প্রসঙ্গে উত্তর রেলের মুখপাত্র হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, কাটরা এবং রিয়াসির মধ্যে ১৭ কিলোমিটার দীর্ঘ অংশে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। একই সঙ্গে এই রুটে ইঞ্জিন ও নুড়ি বোঝাই পণ্যবাহী ট্রেন চালানো হচ্ছে। পাশাপাশি অঞ্জি নদীর উপর তৈরি ব্রিজের উপরেও চলছে ট্রায়াল রান। তবে রেলওয়ে সেফটি কমিশন দীর্ঘ পরীক্ষা চালাবে। যা আগামী ১৫ জানুয়ারির আগেই হতে পারে বলে বলে জানিয়েছেন হিমাংশু শেখর উপাধ্যায়।

আর সেখান থেকে সবুজ সঙ্কেত মিললেই বাণিজ্যিক যাত্রার প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে যাবে বলেই আশা। তবে সেফটি অডিটে যদি কোনও খামতি পাওয়া যায় তা দ্রুত মেটানোর চেষ্টা করা হবে। অন্যদিকে 'লাইভ হিন্দুস্থানে'র খবর অনুযায়ী, উত্তর রেলের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা করতে পারেন।

  • Vande Bharat Express Train: মধ্যবিত্তের আওতায় টিকিট

রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়ে গেলে কাশ্মীরের পর্যটনে বিপ্লব ঘটবে। অর্থনীতিতে জোয়ার আসবে। সাধারন মানুষ যাতে ট্রেনে কাশ্মীর যাত্রা করতে পারে সেজন্যে টিকিটের দাম ২০০০ টাকা থেকে শুরু হতে পারে বলে খবর। এখনও পর্যন্ত যা খবর, নয়া দিল্লি থেকে সন্ধ্যা ৭ টায় ছাড়বে বন্দে ভারত। যা পরের দিন সকালে শ্রীনগরে পৌঁছে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+