কেমন আছেন? শুভেন্দুকে দেখেই খোঁজ নিলেন প্রধানমন্ত্রী! কথা হল অমিত শাহের সঙ্গেও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। দলের একটি বৈঠকে যোগ দিতে অমিত শাহের ডাকেই দিল্লি উড়ে গিয়েছেন বিরোধী দলনেতা। যদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। দলের একটি বৈঠকে যোগ দিতে অমিত শাহের ডাকেই দিল্লি উড়ে গিয়েছেন বিরোধী দলনেতা। যদিও দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করার জন্যে শুভেন্দু অধিকারীকে নিজেই জানিয়েছিলেন অমিত শাহ।
আর সেই কারনেই মূলত বিরোধী দলনেতার দিল্লি যাত্রা। আর সেই মতো আজ মঙ্গলবারই অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী।
It's an honour to meet the Hon'ble Union Minister Shri @AmitShah Ji.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 20, 2022
I thank him for meeting me for almost 30 minutes at his Office in the Parliament. We discussed several issues of West Bengal and the way forward. pic.twitter.com/GxkgLnbQTa

৩০ মিনিট কথা দুজনের
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। শাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর প্রায় দুজনের মধ্যে ৩০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক হয় বলে জানা যাচ্ছে। যেখানে রাজ্যের একাধিক ইস্যুতে দুজনের কথা হয় বলে জানা যাচ্ছে। এমনকি দীর্ঘ আলোচনাতে রাজ্য পুলিশ তাঁর বিরুদ্ধে ঠিক কি ধারায় কতগুলি মামলা করেছেন সেই সংক্রান্ত তথ্য শাহকে দেন শুভেন্দু। এছাড়াও একটি বই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন বলে জানা যাচ্ছে। পরে বেরিয়ে সাংবাদিকদের নন্দীগ্রামের বিধায়ক বলেন, কীভাবে পুলিশের একটা অংশ আমার বিরুদ্ধে মামলা করছে তার বিবরণ অমিত শাহকে দিয়ে এসেছি। যা দেখে এবং শুনে অমিত শাহ অবাক হয়েছেন বলেও দাবি বিজেপি নেতার।

মোদীর সঙ্গেও বিরোধী দলনেতার কথা
অন্যদিকে এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও বিরোধী দলনেতার কথা হয়। সংসদের সেন্ট্রাল হলে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। তবে বিশেষ কথা না হলেও কেমন আছেন শুভেন্দুবাবু তা নাকি জিজ্ঞেস করেছেন প্রধানমন্ত্রী। কার্যত কয়েক মিনিটের জন্যেই সৌজন্যমূলক কথাবার্তা বিরোধী দলনেতা এবং নরেন্দ্র মোদীর মধ্যে হয় বলে জানা যাচ্ছে।
Recommended Video

নাড্ডার সঙ্গেও শুভেন্দু অধিকারীর দেখা হয়েছে
অন্যদিকে এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও শুভেন্দু অধিকারীর দেখা হয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘক্ষণ তাঁর সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কি নিয়ে আলোচনা তা স্পষ্ট নয়। তবে সোমবার গভীর রাত পর্যন্ত বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেন জেপি নাড্ডা। যে বৈঠকে শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। ওই বৈঠকে পঞ্চায়েত সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
এরপরেই মঙ্গলবার সন্ধ্যাতে উপ রাজ্যপাল জগদীপ ধনখড়েরর সঙ্গেও শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও একাধিক কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গেও বিরোধী দলনেতার বৈঠক হয়েছে বলেই খবর।












Click it and Unblock the Notifications