ট্রাম্পের সঙ্গে বৈঠকের আলোচনা দেশকে জানান মোদী, দাবি রাহুলের
কেন এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছিল? তা দেশকে জানান প্রধানমন্ত্রী্র এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কেন এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছিল? তা দেশকে জানান প্রধানমন্ত্রী্র এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে রাজি আছেন। ট্রাম্পের এই বক্তব্যের পরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ট্রাম্পের দাবি নস্যাত করে দিয়ে জানানো হয়েছে, ভারত কখনই কাশ্মীর সমস্যা সমাধানে আমেরিকার হস্তক্ষেপ চায়নি। কিন্তু বিরোধীরা বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সন্তুষ্ট নন্। তাঁরা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছেন। এই নিয়ে তুমুল শোরগোল চলেছে সংসদের দুই কক্ষে।
কারণ সোমবার ট্রাম্প দাবি করেছেন কয়েক সপ্তাহ আগে মোদী নাকি তাঁকে কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন। তারপরেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, যদি মোদী এটা করে থাকেন তাহলে তিনি দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ১৯৭২ সালে হওয়া সিমলা চুক্তি লঙ্ঘন করেছেন। তাই মোদীর উচিত দেশবাসীর কাছে সেই বৈঠকে বিস্তারিত বিবরণ দেওয়া।
কারণ সিমলা চুক্তি এবং লাহোর চুক্তি অনুযায়ী কাশ্মীর ইস্যুতে দুই দেশ পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করে। এখানে কোনও তৃতীয় পক্ষের উপস্থিতি থাকবে না।












Click it and Unblock the Notifications