বিহারে চলছে ভোট পর্ব! নতুন ও যোগ্য ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী কী জানালেন? দেখুন
বিহারে আজ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল যোগ্য ভোটারদের উৎসাহের সাথে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন তাদের তিনি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী সকালেই বিহার বিধানসভা নির্বাচন নিয়ে টুইট করেন। জনগণের ও সেখানকার ভোটারদের উদ্দেশ্যে তাঁর এক্স (X)-হ্যান্ডেলে লিখেছেন, "আজ বিহারে গণতন্ত্র উদযাপনের প্রথম পর্ব। আমি বিধানসভা নির্বাচনের এই পর্বে সমস্ত ভোটারদের পূর্ণ উৎসাহের সাথে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এই উপলক্ষে, রাজ্যের আমার সমস্ত তরুণ বন্ধুদের যারা প্রথমবার ভোট দিতে চলেছেন তাদের আমার বিশেষ অভিনন্দন। মনে রাখবেন - আগে ভোট, তারপর জলখাবার!" বেশ কয়েকটি আসনে কড়া নিরাপত্তা ব্যবস্থার সাথে ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই প্রধানমন্ত্রীর এইরকম আবেদন।
এদিকে, আরজেডি নেতা তেজস্বী যাদবও ভোটারদের থেকে বেশি সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। এক্স (X)-এ একটি পোস্টে তিনি লিখেছেন, "বিহারের সকল ভোটারদের আমার সালাম। আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আপনারা একক বোতাম টিপলেই বিহারের ভবিষ্যৎ-এর পথ নির্ধারিত হবে। গণতন্ত্র, সংবিধান এবং মানবতার স্বার্থে, আপনাদের ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকল ভোটারদের কাছে আমার আবেদন জানাতে চাই। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, মা-বোনেরা, ব্যবসায়ী, কৃষক, অন্যান্য রাজ্যে বসবাসকারী অভিবাসী, প্রতিটি সাধারণ নাগরিক, চাকরির জন্য কোচিংয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী, অসুস্থতার জন্য চিকিৎসাধীন প্রতিটি রোগী এবং তাদের পরিবারের সদস্যদের কাছে, এবং বিহারের প্রতিটি যোগ্য ভোটার, সকলের কাছে, দয়া করে ভোট দিন, যাই ঘটুক না কেন। বিহারের উন্নতি তখনই হবে যখন আপনারা প্রত্যেকে ভোট দেবেন। আপনাদের ভোট বিহারের উন্নতির পথ প্রশস্ত করবে। তাই মনে রাখবেন, বিহারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই আপনারা ভোট দিন। যথাযথ সতর্কতার সাথে প্রথমে ভোট দিন! অন্যান্য সমস্ত কাজ পরে করলেও চলবে।"












Click it and Unblock the Notifications