Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIVE কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সম্পন্ন

২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীর রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। লাদাখকে আলাদা আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তারপর থেকে কাশ্মীর নিয়ে নানা রাজনৈতিক বাদানুবাদ চলেছে। গত দেড় বছরে করোনা মহামারীর কারণে এই নিয়ে বিশেষ কথা না হলেও কাশ্মীর নিয়ে নতুন করে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তাঁর আমন্ত্রণ গ্রহণ করে কাশ্মীরের প্রায় সমস্ত বড় রাজনৈতিক দল বৈঠকে বৃহস্পতিবার উপস্থিত থাকতে চলেছে বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট জেনে নিন এক নজরে।

LIVE কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে

Jun 24, 2021, 6:44 pm IST

শেষ হল প্রধানমন্ত্রীর সঙ্গে কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক।
Jun 24, 2021, 6:35 pm IST

শোনা যাচ্ছে উপত্যকায় উন্নয়ন ফেরানোর জন্য জোর দিয়েছেন মোদী।
Jun 24, 2021, 6:00 pm IST

জম্মু ও কাশ্মীরের নেতারা খানিক বাদেই প্রেসের সামনে বক্তব্য রাখবেন। দাবি সূত্রের।
Jun 24, 2021, 5:47 pm IST

সূত্রের খবর কাশ্মীরের উন্নয়ন নিয়ে একাধিক বক্তব্য রাখছেন বৈঠকে উপস্থিত নেতারা।
Jun 24, 2021, 4:10 pm IST

বৈঠক শুরুর পরে প্রধানমন্ত্রীর বাসভবনের ছবি
Jun 24, 2021, 4:09 pm IST

প্রধানমন্ত্রীর বাসভবনে জম্মু ও কাশ্মীর নিয়ে বৈঠক শুরু
Jun 24, 2021, 3:07 pm IST

বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
Jun 24, 2021, 3:06 pm IST

বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল
Jun 24, 2021, 2:56 pm IST

জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা এবং অমিত শাহ পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বদলীয় বৈঠকের জন্য
Jun 24, 2021, 2:15 pm IST

বৈঠকে যোগ দেওয়ার আগে সিপিএম নেতা ইউসুফ তারিগামি
Jun 24, 2021, 1:29 pm IST

বৈঠকে যোগ দিতে ফারুক আবদুল্লা পৌছলেন দিল্লির বাড়িতে
Jun 24, 2021, 1:29 pm IST

বৈঠকে ৩৭০ ধারার বিষয়টি তোলা যাবে কিনা জানেন না জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সভাপতি
Jun 24, 2021, 12:47 pm IST

বৈঠকে জম্মুর কোনও দলকে না ডাকা বাড়ছে ক্ষোভ
Jun 24, 2021, 12:26 pm IST

বৈঠকে যোগ দেওয়ার আগে গুলাম নবি আজাদের সঙ্গে সাক্ষাৎ জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতাদের
Jun 24, 2021, 12:25 pm IST

বৈঠকে হাজির হতে দিল্লিতে জম্মু ও কাশ্মীর কংগ্রেস সভাপতি
Jun 24, 2021, 12:24 pm IST

জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে দলী দফতরে জেপি নাড্ডা
Jun 24, 2021, 11:13 am IST

জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো হোক, দাবি তুললেন প্যান্থার্স পার্টির নেতা ভীম সিং
Jun 24, 2021, 10:48 am IST

শ্রীনগর বাসভবন থেকে বেরিয়ে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ফারুক আবদুল্লা
Jun 24, 2021, 10:20 am IST

জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ
Jun 24, 2021, 10:10 am IST

২০১৯ সালের কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী, কাশ্মীরে বিধানসভা কেন্দ্রের সংখ্যা বেড়েছে। তবে তারমধ্যে ২৪ টি এলাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পড়ে যাচ্ছে। শোনা যাচ্ছে , পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওই ২৪ টি আসন থেকে প্রতিনিধি নির্বাচনের ওপর আজকের বৈঠকে জোর দেওয়া হতে পারে
Jun 24, 2021, 10:09 am IST

সরকারি সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে বিধানসভায় কাশ্মীরি পণ্ডিতদের জন্য ২ থেকে ৩ টি আসন রিজার্ভেশনে রাখার পথে সরকার হাঁটতে পারে বলে শোনা যাচ্ছে।
Jun 24, 2021, 10:09 am IST

কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধিদেরও রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া উচিত, উঠেছে দাবি
Jun 24, 2021, 9:26 am IST

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ তোলা হবে, জানিয়েছেন গুলাম নবি আজাদ
Jun 24, 2021, 9:24 am IST

সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোট করানো হয়েছে
Jun 24, 2021, 9:23 am IST

এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও
Jun 24, 2021, 8:51 am IST

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু আগে ডিলিমিটেশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ
Jun 24, 2021, 8:50 am IST

গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী বলেছিলেন ডিলিমিটেশনের পরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচন হবে
Jun 24, 2021, 8:30 am IST

বিচ্ছিন্নতাবাদী নেতারা সবাই জেলে আর বৈঠকের বিষয়বস্তুও জানা যায়নি
Jun 24, 2021, 8:17 am IST

কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্য় আলাদা বিধানসভা দাবি সেখানকার বিজেপি সাংসদ-সহ অন্য রাজনৈতিক সংগঠনগুলির
Jun 24, 2021, 8:15 am IST

জম্মু ও কাশ্মীরের জেলাগুলির সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+