PM Modi's France Visit: জলপথে শত্রুর মোকাবিলা! রাফালে ও সাবমেরিন নিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি মোদীর সফরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই ফ্রান্স সফরে (PM Modi's France Visit) যাচ্ছেন। সেই সফরে রাফালে যুদ্ধ বিমান এবং স্করপেন শ্রেণির সাবমেরিন নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। এই সপ্তাহেই প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের সূচি ঘোষণা হতে পারে।
সরকারি সূত্তের জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সফরে ভারত ফ্রান্স থেকে ২৬ টি রাফালে যুদ্ধ বিমান এহং তিনটি স্করপেন শ্রেণির সাবমেরিন কেনার পরিকল্পনা করেছে। প্রস্তাব অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী সমুদ্রের ওপরে চলাচলকারী ২২ টি এক আসনযুক্ত রাফালে যুদ্ধ বিমান এবং চারটি প্রশিক্ষণ বিমান হাতে পাবে।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর নৌবাহিনীর তরফে এই যুদ্ধবিমান এহং সাবমেরিনগুলিকে জরুরি ভিত্তি কেনার জন্য চাপ দিয়েছিল। কেননা জলপথে শত্রুর মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারত। দুটি ক্ষেত্রে চুক্তির মূল্য হতে পারে ৯০ হাজার কোটির বেশি। তবে পুরো আলোচনার পরেই (PM Modi's france Visit) এব্যাপারে চূড়ান্ত ব্যয় সামনে আনা হবে বলে জানা গিয়েছে।
বিমানবাহী যুদ্ধজাহাজ বিক্রমাদিত্য এবং বিক্রান্তে এই মুহূর্তে মিগ ২৯ রয়েছে। এই দুই জাহাজেই রাফালের প্রয়োজন রয়েছে। প্রজেক্ট সেভেন্টি ফাইভের অধীনে নৌবাহিনী তিনটি স্করপেন শ্রেণির সাবমেরিনের যন্ত্রাংশ আমদানি করবে। যা মুম্বইয়ের মাজাগাঁও ডকইয়ার্ডস লিমিটেডে তৈরি করা হবে।

সূত্রের খবর, ভারতর চুক্তির মূল্যে ছাড় দিতে চাপ বাড়াচ্ছে। পাশাপাশি এই পরিকল্পনায় মেক-ইন-ইন্ডিয়া রাখার ব্যাপারেও জোর দিতে চাইছে। সূত্রের আরও খবর, রাফালে চুক্তির জন্য দুদেশের আলোচনা এগিয়ে নিয়ে যেতে যৌথ দল গঠন করা হবে। যেমনটি এর আগে ৩৬ টি যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করা হয়েছিল।
জানা গিয়েছে, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রকে আলোচনা করা হয়েছে (PM Modi's france Visit)। আগামী কয়েক দিনের মধ্যে তা প্রতিরক্ষামন্ত্রকের কাউন্সিলের সামনে রাখা হতে পারে। আর ফ্রান্সে গিয়ে বিষয়টি নিয়ে ঘোষণার আগে ভারতর সরকারের তরফে এর প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত জানানো হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications