মোদীর রাশিয়া সফরে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক! সূচিতে রয়েছে 'শক্তি' নিয়ে আলোচনা
এবার রাশিয়া সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। চার ও পাঁচ সেপ্টেম্বরের এই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শীর্ষ বৈঠকর করবেন মোদী। তেল-সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
এবার রাশিয়া সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। চার ও পাঁচ সেপ্টেম্বরের এই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শীর্ষ বৈঠকর করবেন মোদী। তেল-সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে। পাশাপাশি মোদী ভ্লাদিভোস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামেও যোগ দেবেন। বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই সফর সংক্ষিপ্ত। মাত্র ৩৬ ঘন্টার।

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ২০ তম শীর্ষ বৈঠকে মোদী যোগ দেবেন। পাশাপাশি মোদীকে ইস্টার্ন ইকনোমিক ফোরামেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেখানকার চিফ গেস্ট। বুধবার ভ্লাদিভোস্তকে পৌঁছেই সেখানকার একটি বড় জাহাজ তৈরির কারখানায় যাবেন।
দুদেশের মধ্যে আগামী ৫ বছরের হাইড্রোকার্বন সহযোগিতা নিয়েও আলোচনা হবে। এছাড়া রাশিয়ার তেলক্ষেত্রগুলিতে ভারতের বিনিয়োগ নিয়েও কথা হবে। তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনাই দ্বিপাক্ষিক আলোচনার অন্যতম বিষয়বস্তু বলে জানা গিয়েছে।
এবারের মোদীর সফরে রাশিয়ায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির বিনিয়োগ নিয়ে ঘোষণা ছাড়াও, কোল ইন্ডিয়া এবং স্টি অথরিটি অফ ইন্ডিয়াকে নিয়েও কোনও ঘোষণা হতে পারে। চেন্নাই এবং ভ্লাদিভোস্তক বন্দরের মধ্যে কোনও সংযোগ স্থাপন করা যায় কিনা তা নিয়েও আলোচনা হবে।
রাশিয়া ভারতীয় সেনাবাহিনীর সরঞ্জামের একটা বড় অংশ সরবরাহ করে থাকে। পাশাপাশি তারা কুদানকুলামে ছটি পারমানবিক চুল্লি তৈরিতেও সাহায্য করেছে। ভারতে রাশিয়ার সাহায্য নিয়ে আরও ছটি পারমাণবিক চুল্লি চৈরি হওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications