করোনা পরিস্থিতির মোকাবিলা! ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন মোদী

করোনা পরিস্থিতির মোকাবিলা! ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন মোদী

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ এপ্রিল সোমবার এই ভিডিও কনফারেন্স হবে বলে জানা গিয়েছে। এমাসের প্রথমের দিকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স

মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স

২৭ এপ্রিল সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। গত সপ্তাহ থেকে সারা দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। সেই সময়ে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। তেলেঙ্গানা ইতিমধ্যেই লকডাউনের সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে।

লকডাউন নিয়ে পদক্ষেপ ও গাইডলাইন

লকডাউন নিয়ে পদক্ষেপ ও গাইডলাইন

করোনার সঙ্গে লড়াই করতে সময়ে সময়ে কেন্দ্রীয় সরকারের তরফে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে কিংবা হচ্ছে। পাশাপাশি নানা গাইডলাইনও দেওয়া হচ্ছে। রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কী খোলা থাকবে আর কী খোলা থাকবে না, তা নিয়েও গাইডলাইন দেওয়া হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা রুখতে অর্ডিন্যান্স

স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা রুখতে অর্ডিন্যান্স

এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। সেই বৈঠকে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ঠেকাতে অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্ডিন্যান্সে হামলাকারীদে হাজতবাসের পাশাপাশি জরিমানারও সংস্থান রাখা হয়েছে।

২০ মার্চ, ২ এপ্রিলও হয়েছিল ভিডিও কনফারেন্স

২০ মার্চ, ২ এপ্রিলও হয়েছিল ভিডিও কনফারেন্স

লকডাউন শুরু আগে ২০ মার্চ এবং লকডাউন শুরু পর ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী আলাদা আলাদাভাবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন।

করেছিলেন সর্বদল বৈঠক, কথা বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের সঙ্গেও

করেছিলেন সর্বদল বৈঠক, কথা বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের সঙ্গেও

পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী কথা বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের সঙ্গেও। ৮ এপ্রিল প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বদল বৈঠকও করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+