আহমেদাবাদে সংবর্ধনা, ট্রাম্পের সঙ্গে তাজমহল দর্শনে যাচ্ছেন না মোদী

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাজমহল দর্শনের সঙ্গী হচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ট্রাম্পের আহমেদাবাদ সফরে পাশেই দেখা যাবে মোদীকে। এমনটাই খবর সূত্রের।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাজমহল দর্শনের সঙ্গী হচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ট্রাম্পের আহমেদাবাদ সফরে পাশেই দেখা যাবে মোদীকে। এমনটাই খবর সূত্রের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়ে ট্রাম্পে আহমেদাবাদ সফর করার কথা ২৪ ফেব্রুয়ারি। সেখানে প্রধানমন্ত্রী তাঁদের স্বাগত জানাবেন।

ট্রাম্পের তাজমহল দর্শনে থাকছেন না মোদী

ট্রাম্পের তাজমহল দর্শনে থাকছেন না মোদী

সোমবার ট্রাম্পের তাজমহল দর্শনে থাকছেন না মোদী। ঐতিহাসিক সৌধ দর্শনের সময় ট্রাম্প দম্পতির সঙ্গে অন্য কোনও ভারতীয় আধিকারিক থাকবেন কিনা, তাও জানা যায়নি।

মোদী থাকবেন আহমেদাবাদে

মোদী থাকবেন আহমেদাবাদে

সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্রাম্পের আহমেদাবাদ সফরে পাশে থাকবেন মোদী। তবে ট্রাম্পের সঙ্গে তাজমহল দর্শন নিয়ে মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলেই জানানো হয়েছে। আহমেদাবাদে ট্রাম্পকে স্বাগত জানাতে নমস্তে ট্রাম্পের আয়োজন করা হয়েছে। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর নতুন দিল্লিতে হবে দ্বিপাক্ষিক আলোচনা।

ট্রাম্প যাচ্ছেন না গান্ধী আশ্রম

ট্রাম্প যাচ্ছেন না গান্ধী আশ্রম

জানা গিয়েছে ট্রাম্প যাচ্ছেন না সবরমতীর গান্ধী আশ্রম। প্রথমের দিকে ঠিক ছিল সস্ত্রীক ট্রাম্প যাবেন সরবমতীর গান্ধী আশ্রমে। সেই মতো সেখানে গান্ধী আশ্রমের পরিকাঠামোগত কিছু পরিবর্তন করা হয়। সেখানে একটি পার্কিং স্পেশ তৈরি করা হয়। আশ্রমের পিছনের দিকে একটি প্ল্যাটফর্মও তৈরি করা হয়। পরে জানা যায় ট্রাম্প সেখানে যাচ্ছেন না।

সফরে হচ্ছে না বড় কোনও চুক্তি

সফরে হচ্ছে না বড় কোনও চুক্তি

ট্রাম্পের ভারত সফরে বড় কোনও বানিজ্যিক চুক্তি হচ্ছে না। সূত্রের খবর এমনটই। আমেরিকার নির্বাচনের পর তা হতে পারে বলে নিজেই জানিয়েছেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+