ইজরায়েলে ১১ বছরের এই বালকের সঙ্গে বিশেষ সাক্ষাৎ হবে মোদীর,কে এই বালক

ইজরায়েল সফরে, ১১ বছর বয়সী ইজারায়েলি কিশোর মোশে হোলৎবার্গের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

মোদীর ইজরায়েল সফর জুলাই মাসে। কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথম ইজরায়েল সফর মোদীর। সেদেশে গিয়ে একগুচ্ছ সরকারি কর্মসূটি রয়েছে প্রধানমন্ত্রীর। রয়েছে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের কাজ, মৌ স্বাক্ষরের মতো বহু সরকারি আনুষ্ঠানিক কাজ। তবে তারই মধ্যে সময় বার করে, ১১ বছর বয়সী ইজারায়েলি বালক মোশে হোলৎবার্গের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ইজরায়েলে ১১ বছরের এই বালকের সঙ্গে বিশেষ সাক্ষাৎ হবে মোদীর,কে এই বালক

ভাবছেন কে এই মোশে ? যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী। মোশে , এমন এক ইজরায়েলি, যাকে এক মর্মান্তিক পরিস্থিতর মধ্যে পড়ে ভারত ছাড়তে হয়েছিল। মুম্বইতে ২৬/১১-এর নির্মম জঙ্গি হানায় নিজের বাবা মাকে হারায় সে। মুম্বইয়ের নারিমন পয়েন্টে লস্কর জঙ্গিরা যখন, নির্বিচারে গুলিতে ঝাঁঝরা করতে থাকে একের পর এক মানুষকে , তখনই মারা যান মোশের বাবা মা। ছোট্ট মোশে তখন কোলের শিশু। সেসময়ে মোশেকে জঙ্গিদের হাত থেকে বাঁচান সে বাড়ির পরিচারিকা।

গোটা ঘটনার কিছু বুঝে ওঠার আগেই, মোশেকে নিয়ে চলে যাওয়া হয় ইজরায়েলে। মোশে তার দাদু দিদার কাছে মানুষ হয়। আজ মোশে কিশোর। এখনও সেই রক্তাক্ত স্মৃতি তার মনে আসে কী না যানা নেই, তবে সে আবার আসতে চায় মুম্বইয়ে। মুম্বইয়ে এসে সে 'রব্বি' অর্থাৎ ইহুদী শিক্ষক হতে চায়।

ইজরায়েলের তেল অভিভ থেকে একটু দূরে আফুলাতে এখন থাকে মোশে। আর তার সঙ্গেই দেখা করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে কোন সময়ে, বা কোথায় দুজনের সাক্ষআৎ হবে সে বিষয়ে এখনএ পর্যন্ত কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+