কোভিড হাসপাতাল থেকে জাতীয় সড়ক: মনিপুরে ২২ টি প্রকল্পের উদ্বোধনে মোদী, যাবেন ত্রিপুরাতেও

বর্তমানে করোনার তৃতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসলেই হয়তো পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন (Election Connission)। পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে মনিপুরও। এদিন সেই মনিপুরের (Manipur) সঙ্গে ত্রিপুরা (T

বর্তমানে করোনার তৃতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসলেই হয়তো পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন (Election Connission)। পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে মনিপুরও। এদিন সেই মনিপুরের (Manipur) সঙ্গে ত্রিপুরা (Tripura) সফরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মনিপুরে ৪৮০০ কোটি টাকায় ২২ টি উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উত্তর-পূর্বের এই দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP)।

মনিপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

মনিপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মনিপুরে ২২ টি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি শিলান্যাসের অংশ নেবেন। যার খরচ ধরা হয়েছে ৪৮০০ কোটি টাকা। এর মধ্যে ১৩ টি প্রজেক্টে খরচ হয়েছে ১৮৫০ কোটি টাকা। এই প্রকল্পগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নটি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলিতে খরচ হবে ২৯৫০ কোটি টাকা।

যেসব প্রকল্পের উদ্বোধন

যেসব প্রকল্পের উদ্বোধন

  • উত্তর-পূর্বে রাজ্য মনিপুরে ভোট হওয়ার কথা ফেব্রুয়ারিতে। প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, পরিকাঠামো উন্নয়ন, পাণীয় জল সরবরাহ, হাউজিং, স্কিল ডেভেলপমেন্ট, নগরোন্নয়ন এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে।
  • প্রধানমন্ত্রী ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপরে থাকা বরাক নদীর ওপরে স্টিলের ব্রিজেরও উদ্বোধন করবেন। ৭৫ কোটি টাকা খরচ করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এই ব্রিজটি অসমের শিলচর থেকে ইম্ফলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।
  • ১১১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ২৩৮৭ টি মোবাইল টাওয়ার তৈরি করা হয়েছে, সেগুলিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
  • ইম্ফল, তামেলং এবং সেনাপতি জেলায় পাণীয় জল সরবরাহের উন্নতিতে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। এর জন্য খরচ হয়েছে ৩৯৬ কোটি টাকা।
  • প্রধানমন্ত্রী মোদী মনিপুরে একটি কোভিড হাসপাতালেরও উদ্বোধন করবেন। ৩৭ কোটি টাকা ব্যয়ে ২০০ আসনের কোভিড হাসপাতালটি তৈরি করা হয়েছে কিয়ামগেইতে। এই হাসপাতাল তৈরিতে সাহায্য করেছে ডিআরডিও।
  • ১৭০ কোটি টাকা ব্যয়ে তৈরি ইম্ফল স্মার্টসিটি প্রজেক্টেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
যেসব প্রকল্পের শিলান্যাস

যেসব প্রকল্পের শিলান্যাস

  • প্রধানমন্ত্রী মোদী এদিন যেসব প্রকল্পের শিলান্যাস করবেন, তার মধ্যে রয়েছে ইম্ফলে স্টেট অফ আর্ট ক্যানসার হাসপাতাল। যেটি তৈরি করতে খরচ ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। পাবলিক-প্রাইভেট পার্টনার শিপে এই হাসপাতালটি তৈরি করা হবে। প্রধানমন্ত্রী অফিসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, এই ক্যানসার হাসপাতাল তৈরি হলে রাজ্যে মানুষের অনেকটাই সুবিধা হবে। কেননা এখন ক্যানসারের চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বাইরের রাজ্যে যেতে হয়।
  • এছাড়াও হস্তশিল্পের জন্য মৈরাং-এ মেগা হ্যান্ডলুম ক্লাস্টার তৈরির প্রকল্পেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। যার খরচ ধরা হয়েছে ৩৬ কোটি টাকা।
  • রাজ্যের বাইরে হরিয়ানার গুরুগ্রামে মনিপুর ইনস্টিটিউট অফ পারফরমিং আর্টসের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। মনিপুর-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির শিল্প-সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই কেন্দ্র গড়ে তোলা হবে। যার জন্য খরচ ধরা হয়েছে ২৪০ কোটি টাকা।
ত্রিপুরাতেও যাবেন প্রধানমন্ত্রী

ত্রিপুরাতেও যাবেন প্রধানমন্ত্রী

মনিপুরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী এদিন যাবেন ত্রিপুরায়। সেখানে ৩০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর উদ্বোধন করবেন তিনি। নতুন এই টার্মিনালে যাত্রীরা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন বলে দাবি করা হয়েছে সরকারি তরফে। এছাড়াও ত্রিপুরায় প্রধানমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলে প্রোজেক্ট মিশন ১০০-এর সূচনা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+