ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স! করোনা লকডাউন থেকে বেরনোর উপায় নিয়ে আলোচনার সম্ভাবনা
সোমবার সকালে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। করোনা বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনার পাশাপাশি লকডাউন থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা হত
সোমবার সকালে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। করোনা বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনার পাশাপাশি লকডাউন থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এমাসের একেবারে শুরুর দিকে একবার ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভিডিও কনফারেন্স
দেশ জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এটা প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের তৃতীয় ভিডিও কনফারেন্স।
লকডাউন শুরু আগে ২০ মার্চ এবং লকডাউন শুরু পর ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী আলাদা আলাদাভাবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন।

লকডাউনে ছাড় কেন্দ্র ও রাজ্যগুলির
ইতিমধ্যেই কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলির তরফ থেকে লকডাউনে বিভিন্ন ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। স্থানীয়ভাবে দোকান খোলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। বিভিন্ন রাজ্য স্থানীয়ভাবে অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ নিয়েছে। তবে হটস্পট এবং কনটেইনমেন্ট জোনে থাকা দোকান আপাতত বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

যুদ্ধের মধ্য পর্যায়ের রয়েছে দেশ
এদিন মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেছেন, দেশ এখন যুদ্ধের মধ্য পর্যায়ে রয়েছে। তিনি আবেদন জানিয়ে বলেন. মানুষকে সাবধানতা অবলম্বন করে যেতে হবে। তবে একইসঙ্গে ওভার কনফিডেন্ট হতে বারণ করেছিলেন তিনি। কেউ যদি মনে করে থাকেন করোনা তাঁর শহর, গ্রাম, রাস্তা কিংবা অফিসে পৌঁছয়নি, তাহলে তিনি ভুল করবেন।

লকডাউন শুরু হয়েছিল ২৫ মার্চ
দেশব্যাপী লকডাউনের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ২৪ মার্চ রাতে। ৪ ঘন্টা পরেই দেশেব্যাপী লকডাউন শুরু হয়ে য়া। ১৪ এপ্রিল সেই লকডাউন আবার বাড়ানো হয়। যা ৩ মে পর্যন্ত চলবে।












Click it and Unblock the Notifications