Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অরুণাচল প্রদেশে আজ প্রথম বিমানবন্দরের দরজা খুলবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

অরুণাচল প্রদেশে আজ প্রথম বিমানবন্দরের দরজা খুলবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

গুজরাতের ভোটের আগে উত্তর-পূর্বে নজর। অরুণাচল প্রদেশের প্রথম বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ইটানগরে ৬৫০ কোটি টাকার খরচ করে তৈরি করা হয়েছে এই বিমানবন্দর। ইটানগরের হোলাংয়ে তৈরি করা হয়েছে এটি। সকাল সাড়ে নটা নাগাদ এই বিমানবন্দরের উদ্বোধন করে তিনি বারাণসী এবং গুজরাতের উদ্দেশে রওনা হয়ে যাবেন।

অরুণাচল প্রদেশে আজ প্রথম বিমানবন্দরের দরজা খুলবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

অসমে বিমানবন্দর থাকলেও এতদিন ভারতের উত্তর-পূর্বের এই সীমান্তবর্তী রাজ্যে বিমানবন্দর ছিল না। সড়ক পথেই যাতায়াত করতে হয়। সেখানকার মানুষ অসমে এসে তবে বিমান ধরতে পারতেন। এবার তাঁদের জন্য নতুন বিমানবন্দর তৈরি করে দিয়েছেন মোদী সরকার। ৬৪৫ কোটি টাকা খরচ করে অরুণাচল প্রদেশের ইটানগরে দোনোই পোলো বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন। অরুণাচল প্রদেশ নিয়ে চিনের সঙ্গে ভারতের বিবাদ রয়েছে। চিন অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে আসছে। কাজেই সেখানে বিমানবন্দর তৈরি মোদী সরকারের অত্যন্ত গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে একমাত্র অরুণাচল প্রদেশেই কোনও বিমানবন্দর ছিল না। এখানকার বাসিন্দাদের বিমান যাত্রা করতে হলে আসতে হত অসমের লিলাবাড়ি বিমান বন্দরে। অরুণাচল প্রদেশ থেকে ৮০ কিলোমিটার দূরে সেটি। উত্তর অসমের লখিমপুর জেলায় এই লিলাবাড়ি বিমানবন্দরটি। অরুণাচলের বিমান বন্দরটির দরজা খুলে গেলে উত্তর পূর্বের পাঁচ রাজ্যেই বিমানবন্দর হয়ে যাবে। সিকিম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই পাঁচ জায়গাতেই বিমান পরিষেবা চালু হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+